ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুরে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা : আটক ৭

মো: আলা আমিন, জামালপুর :
  • আপডেট সময় : ০৪:৪৩:১৭ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩ ৩২২ বার পঠিত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জহরুল হক (৫৮) নামে সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জোড়খালী ইউনিয়নের ফুলজোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জহরুল হক ওই গ্রামের মৃত আশরাফ প্রামাণিকের ছেলে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার জন্য রাতেই ৭ জনকে আটক করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জোড়খালী ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন জহরুল হক। তার স্থানীয় বাজারে একটি গার্মেন্টসের ব্যবসা আছে।

নিহতের ভাতিজা কায়সার আহমেদ জানান, তার চাচা জহরুল হক ব্যবসার কাজ সেরে প্রতিদিন রাত ৯টার মধ্যেই বাসায় ফিরতেন। গত রাতে ১১টার দিকেও বাড়িতে না ফিরলে তাকে বিষয়টি জানানো হয়।

পরে,আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে খবর আসে তার চাচার বাড়ি থেকে আধা কিলোমটার আগে ফুলজোড় মধ্যপাড়া নামক এলাকায় রমজান আলী ইবতেদায়ী মাদ্রাসা সংলগ্নে তাকে খুন করা হয়েছে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ মাহবুবুল হক জানান, রাত ১২টার দিকে আমরা খবর পেয়ে খুন হওয়া ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি।

নিহতের পেট ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৭জনকে আটক করা হয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে এখনো জানা যায়নি তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

ট্যাগস :

জামালপুরে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা : আটক ৭

আপডেট সময় : ০৪:৪৩:১৭ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩