ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

জামালপুরে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত ৪

মো: আলা আমিন-জামালপুর:
  • আপডেট সময় : ০৯:১১:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩ ১৯৪ বার পঠিত

জামালপুরের মেলান্দহে প্রাইভেটকার ও ইজিবাইকের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ সময় ৪ জন ইজিবাইক যাত্রী আহত হয়। নিহত শাহীন মিয়া বানিপাকুরিয়া গ্রামের বুচা মিয়ার ছেলে। বিকালে উপজেলার মালঞ্চ এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান- বিকালে মালঞ্চ এলাকায় দুইটি ইজিবাইক জামালপুরের দিকে আসছিলো। এসময় একটি প্রাইভেট কার দ্রুত গতিতে এসে দুই ইজিবাইককে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই শাহীন মিয়ার মৃত্যু হয়।

আহত হয় ৪জন। আহত হলেন ইজিবাইক যাত্রী- মরিয়ম বেগম, রেজাউল করিম, নুরুল হক ও রানা সরকার। গুরুত্বর আহত রানা সরকারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ বাকিরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

দূর্ঘটনার পর পুলিশ প্রাইভেটকারটিকে আটক করলেও পালিয়ে গেছে এর চালক।

মেলান্দহ থানার ওসি (তদন্ত) কবির হোসেন জানান- দূর্ঘটনার পর পুলিশ প্রাইভেটকারটিকে আটক করেছে। তবে প্রাইভেট কারের চালক পালিয়ে গেলেও তাকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

ট্যাগস :

জামালপুরে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত ৪

আপডেট সময় : ০৯:১১:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩