ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

জামালপুরে শাওন হত্যা মামলার আসামীদের ফাঁসি দাবিতে মানববন্ধন

মো: আলা আমিন,জামালপুর:
  • আপডেট সময় : ০২:৪৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ ১৯৬ বার পঠিত

জামালপুর সদর উপজেলার নান্দিনায় দোকান কর্মচারি ফরিদ হোসেন শাওন (২০) হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (২৫ জুলাই) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত নান্দিনা বাজারে এই কর্মসূচী পালন করেন স্থানীয়রা।

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত ফরিদ হোসেন শাওনের বাবা গোলাম মোস্তফা মুক্তি, মা ফরিদা খাতুন, স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম পন্ডিত, জালাল উদ্দিন, আসলাম উদ্দিন, নাহিদুর রহমান নাহিদ, জাহিদুল ইসলাম শুভ, তানভীর আহমেদ।

জামালপুর-ময়মনসিংহ সড়কের নান্দিনা মধ্যবাজারে বিক্ষুব্ধরা জড়ো হয়ে মানববন্ধন করাকালে এক পর্যায়ে তারা রাস্তায় অবস্থান নেয়। এতে সড়কের উভয় দিকে ঘন্টাব্যাপী যানজটের সৃষ্টি হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ৪জুন বিকেলে নান্দিনা নয়াপাড়া এলাকার মুক্তারুল ইসলাম বসার পুত্র নান্দিনা বাজারের কাঁচামালের কুলি শহিদুল ইসলাম শহিদ (৪৫) ধারালো ছুরি দিয়ে নান্দিনা শাহীন স্কুলের সামনে শাওনের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় শাওনকে প্রথমে জামালপুর জেনারেল হাসাপাতালে পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টায় শাওনা মারা যায়।

এ ঘটনায় শাওনের বাবা গোলাম মোস্তফা মুক্তি বাদী হয়ে গত ৬ জুন রাতে শহিদুল ইসলাম শহিদকে প্রধান আসামী করে সাত জনের নামে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার অন্যান্য আসামীরা হলেন নান্দিনা নয়াপাড়া গ্রামের মুক্তারুল ইসলাম বসার পুত্র তৌহিদ হোসেন (৪২), কন্যা নাছিমা আক্তার (৩৫), তৌহিদের স্ত্রী সুন্দরী বেগম (৩৬), তৌহিদের ছেলে রাকিব (২০), প্রধান আসামী শহিদুল ইসলাম শহিদের স্ত্রী রত্মা বেগম (৪০) ও মুনতাজ আলী (৫৫), পিতা অজ্ঞাত।

ট্যাগস :

জামালপুরে শাওন হত্যা মামলার আসামীদের ফাঁসি দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০২:৪৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩