ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

জামালপুরে ভুয়া এনএসআই আটক

মো: আলা আমিন - জামালপুর :
  • আপডেট সময় : ০১:৫৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩ ২২৩ বার পঠিত

জামালপুর সদর উপজেলায় আনিছুর রহমান (১৯) নামে জাতীয় গোয়েন্দা সংস্থার ভুয়া ফিল্ড অফিসারকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৮ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তাকে সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের মিরিকপুর টিংলা টেকি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আনিছুর রহমান জেলার ইসলামপুর উপজেলার দক্ষিন দড়িয়াবাদ এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিরিকপুর টিংলা টেকি এলাকার খালপাড় থেকে এক ব্যক্তি শাহজাহান আলীর বাড়িতে আসে। এ সময় শাহজাহান আলী বাড়িতে ছিলেন না। পরে তাঁর স্ত্রী তাকে খবর দেয়। খবর পেয়ে শাহজাহান বাড়িতে এসে ওই লোকের সাথে কথা বলেন। সে নিজের আনিছুর রহমান এবং জাতীয় গোয়েন্দা সংস্থার ফিল্ড অফিসার পরিচয় দেয়। এ খবরে ওই বাড়ির সামনে স্থানীয় লোকজন ভীড় করেন। স্থানীয় লোকজনের কাছে তার পরিচয়ের বিষয়টি সন্দেহ হয় এবং তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মহব্বত কবির বলেন, ভুয়া পরিচয় দানকারীকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করেন। এ ঘটনায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।

ট্যাগস :

জামালপুরে ভুয়া এনএসআই আটক

আপডেট সময় : ০১:৫৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩