ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

জামালপুরে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ ৫ নেতার জামিন

মো: আলা আমিন, জামালপুর :
  • আপডেট সময় : ০৮:২১:১০ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩ ১১০ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ ৫ নেতাকে জামিন দিয়েছে জামালপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত।

সোমবার (১০ জুলাই) দুপুরে বিবাদীরা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক মোঃ এহ্সানুল হক এই আদেশ দেন।

জামিন পাওয়া বিএনপির অন্য নেতারা হলেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল।

বিবাদীপক্ষের আইনজীবী এডভোকেট ফজলুল হক জানান, প্রধানন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগ এনে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদসহ সাত জনের বিরুদ্ধে গত ২৩ মে জামালপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ। এই মামলার আরেক বিবাদী জামায়াতে ইসলামীর জামালপুর জেলা সেক্রেটারি মো. হারুন অর রশীদ উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন।

বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ বিএনপি নেতাদের জামিন মঞ্জুর হওয়ায় আনন্দ মিছিল করেছে দলীয় নেতাকর্মীরা।

ট্যাগস :

জামালপুরে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ ৫ নেতার জামিন

আপডেট সময় : ০৮:২১:১০ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩