ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুরে প্লাস্টিক কারখানার রিসাইক্লিং মেশিনে চুল আটকে প্রান গেলো নারীর

মো: আলা আমিন - জামালপুর :
  • আপডেট সময় : ০৭:৩২:০৯ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪ ৪৭৮ বার পঠিত

জামালপুর পৌরসভা এলাকায় একটি প্লাস্টিক কারখানায় কাজ কারতে রিসাইক্লিং মেশিনে চুল আটকে শিলা আক্তার নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার চন্দ্রা এলাকায় বাইপাস সড়কের পাশে মেসার্স মোন্তাসিন কারখানায় এ ঘটনা ঘটে।

নিহত শিলা আক্তার জামালপুর সদর উপজেলার কেন্দুয়া কালী বাড়ি ইউনিয়নের গহেড়পাড়া এলাকার আব্দুল হামিদের স্ত্রী। তিনি দীর্ঘ দিন থেকে সেই কারখানায় কাজ করতেন।

প্রতক্ষ্যদর্শী ও পুলিশ জানায়, দুপুরে কারখানাটির ভেতরে রিসাইক্লিং মেশিনে প্লাস্টিক কাটার কাজ করছিলো শিলা আক্তার। এ সময় অসাবধানতার বসে মেশিনের ভেতরে তার মাথার চুল বেঁধে যায়। পরে মেশিনের ভেতর ঢুকে যায় তার দেহ। আশে পাশে থাকা শ্রমিকরা তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করে৷

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহব্বত কবির বলেন, ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া কারখানাটির বৈধতা রয়েছে কি না? তা দেখা হচ্ছে।

ট্যাগস :

জামালপুরে প্লাস্টিক কারখানার রিসাইক্লিং মেশিনে চুল আটকে প্রান গেলো নারীর

আপডেট সময় : ০৭:৩২:০৯ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪