ঢাকা ০৯:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুরে তথ্য গোপন করে বিদেশ ভ্রমণ করলেন সরকারি কর্মচারী

জামালপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৪৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪ ১৭৪ বার পঠিত

জামালপুরের ইসলামপুর উপজেলায় তথ্য গোপন করে পাসপোর্ট গ্রহন ও বিদেশ ভ্রমণের অভিযোগ উঠেছে 
গাঁওকুড়া জবেদা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. আকলিমা খাতুনের বিরুদ্ধে। 
তার পাসপোর্ট নম্বর-A115540201 এবং জাতীয় পরিচয়পত্র নং- 3922906750515।

প্রাথমিক শিক্ষা ময়মনসিংহ বিভাগীয় উপপরিচালক বরাবর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ইসলামপুর পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ গাঁওকুড়া জবেদা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ আকলিমা খাতুন তার সরকারি চাকুরী পেশার তথ্য গোপন করে সরকারি অনুমোদন (NOC) গ্রহণ না করে পাসপোর্ট গ্রহণ করেন। এছাড়াও পাসপোর্ট গ্রহণে তিনি সরকারি চাকুরীজীবি হওয়া সত্ত্বেও পেশা হিসাবে গৃহিনী উল্লেখ করেছেন।  পরবর্তীতে দেশ ত্যাগের সরকারি ছুটি (GO) গ্রহণ না করেই পার্শ্ববর্তী দেশ ভারত ভ্রমণ করেন। 

অভিযোগে আরও উল্লেখ্ করা হয়েছে, আকলিমা খাতুনের বিদেশ ভ্রমণের যাবতীয় কর্মকান্ডগুলো সরকারি চাকুরী বিধিমালা পরিপন্থী। ভারতে ভ্রমণ করলেও আকলিমা খাতুন ওই সময় বিদ্যালয়ে উপস্থিতি দেখিয়েছেন। এরূপ তথ্য গোপন রাষ্ট্রবিরোধী এবং রাষ্ট্রের তথ্য পাচারের সামিল। 
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, আকলিমা খাতুন সব সময় বেপরোয়া জীবন যাপন করেন। পাসপোর্টে তথ্য গোপন কিংবা তথ্য গোপন করে বিদেশ ভ্রমণ তার কাছে তুচ্ছ বিষয়। একজন শিক্ষক যদি রাষ্ট্রের সাথে এমন প্রতারণা করতে পারে তাহলে তার কাছ থেকে কেমন শিক্ষা প্রত্যাশা করবে ভবিষ্যৎ প্রজন্ম? 

তবে এ বিষয়ে প্রধান শিক্ষক আকলিমা খাতুন মুঠোফোনে সাংবাদিকদের কাছে বিদেশ ভ্রমণের বিষয়টি অস্বীকার করেছেন।
এ ব্যাপারে জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোফাজ্জল হোসেন খান বলেন, অভিযোগ প্রমান হলে ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

জামালপুরে তথ্য গোপন করে বিদেশ ভ্রমণ করলেন সরকারি কর্মচারী

আপডেট সময় : ০৭:৪৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪