ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুরে টেপেন্টাডল ট্যাবলেটসহ আটক-৬

মো: আল আমিন - জামালপুর :
  • আপডেট সময় : ১১:৩২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫ ১৫৯ বার পঠিত

জামালপুর সদরের কেন্দুয়া ইউপির কালাবহ চৌরাস্তা এলাকা অভিযান চালিয়ে ১০০ পিস টেপেন্টাডল ট্যাবলেটসহ ৬ জনকে আটক করেছে (ডিবি-১) পুলিশ। ৩১ ডিসেম্বর মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ট্যাবলেটসহ ৬ মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- কেন্দুয়া কালীবাড়ির কুটামনি এলাকার মো. মতিউর রহমান ও মোছা. বানেছা বেগমের ছেলে মো. রুবেল রানা (২৫), জামালপুর পৌরসভার পলিশা পশ্চিমপাড়া এলাকার মো. মিস্টার ও মোছা. হামেলা বেগমের ছেলে মো. জাকির হোসেন (২০), বেলটিয়া এলাকার মৃত সুরুজ্জামান ও মোছা. মোর্শেদা বেগমের ছেলে মো. মিলন হোসেন (২২), কেন্দুয়ার কুটামনি এলাকার মো. লোকমান ও মোছা. রোকেয়ার ছেলে মো. রোকন (২৫), কালাবহ এলাকার মৃত সামছুল হক ও মোছা. হেলিনা বেগমের ছেলে মো. সাজ্জাদ হোসেন হিমেল (২৮), বেলটিয়া পলিশা এলাকার মো. সিরাজুল ইসলাম ও মোছা. শায়লা বেগমের ছেলে মো. শাহিদুল ইসলাম @ শাহিদ (২০)।

জামালপুর গোয়েন্দা শাখার (ডিবি-১) অফিসার ইনচার্জ নাজমুস সাকিব জানান- জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে আসছে ডিবি-১। এরই ধারাবাহিতায় গত মঙ্গলবার রাতে জামালপুর সদরের কালাবহ সুইচ গেইট চৌরাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০০ পিস টেপেন্টাডল ট্যাবলেটসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মো. আসাদুজ্জামান ও এসআই (নিঃ) সুমন চন্দ্র সরকারের নেতৃত্বে ডিবি-১ এর একটি চৌকশ অভিযানিক দল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক ব্যবসার কথা স্বীকার করে। এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ জানুয়ারি জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। যার নাম্বার-০৩। জামালপুরকে মাদকমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

জামালপুরে টেপেন্টাডল ট্যাবলেটসহ আটক-৬

আপডেট সময় : ১১:৩২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫