ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুরে অস্ত্র ও হিরোইনসহ একজন গ্রেফতার

মো:আলা আমিন- জামালপুর:
  • আপডেট সময় : ০৬:০১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩ ৪৬৫ বার পঠিত

জামালপুরে দেশিয় অস্ত্র পাইপগান ও ৩০ গ্রাম হিরোইনসহ মেহেদী হাসান নিপুল (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

গ্রেফতারকৃত নিপুন সদর উপজেলার জামিরা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

বৃহস্পতিবার বিকাল ৪টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে জামালপুরের পুলিশ সুপার মো: নাছির উদ্দিন আহম্মেদ জানান, বুধবার দিবাগত রাত আড়াইটায় জামালপুর সদর উপজেলার গোপালপুরে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ মেহেদী হাসান নিপুলকে গ্রেফতার করে। তার নামে জামালপুর সদর,ময়মনসিংহের ত্রিশাল ও গাজীপুরের শ্রীপুর থানায় ৫টি হত্যা মামলাসহ অপহরন ও চাঁদাবাজির অভিযোগে ৭টি মামলা রয়েছে। সে একজন পেশাদার কিলার। অপহরন ও চাঁদাবাজির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এস আই তারিকুজ্জামান বাদি হয়ে জামালপুর সদর থানায় মেহেদী হাসান নিপুলকে আসামী করে অস্ত্র ও মাদকের পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :

জামালপুরে অস্ত্র ও হিরোইনসহ একজন গ্রেফতার

আপডেট সময় : ০৬:০১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩