ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এক গৃহবধূ একসাথে চার শিশুর জন্ম

মো: আল আমিন - জামালপুর :
  • আপডেট সময় : ০৩:৪১:২৩ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪ ১৩৩ বার পঠিত

আজ বুধবার (১৫মে) সকাল সাড়ে সাতটার দিকে ওই গৃহবধূ নরমাল ডেলিভারিতে তিন ছেলে ও এক মেয়ে শিশু জন্ম দেয়।
গৃহবধূ খুশি উপজেলার গুঠাইল বেপারী পাড়ার
রিকশাচালক শফিকুল ইসলামের স্ত্রী।
খুশি জানান, তের বছরের দাম্পত্য জীবনে
তাদের আর কোন সন্তান নেই,
এর আগে এক মেয়ে মারা যাওয়ার পর এবার এক সাথে চার সন্তানের জন্ম দিলেন তিনি।
তিনি মোটামুটি সুস্থ আছেন। ছয়মাস সাতদিনে বাচ্চা প্রসব করার বিষয়টি তিনি নিশ্চিত করেন।
সন্তান জন্মের খবর পেয়ে পিতা শফিকুল ইসলাম ঢাকা থেকে জামালপুরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন বলে জানান তিনি।
অকালে জন্ম নেয়া চার শিশুকে উন্নত চিকিৎসার জন্য সকাল এগারোটার দিকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
শিশু চারটি এখন জামালপুর জেনারেল হাসপাতালের শেখ রাসেল বিশেষায়িত নবজাতক সেবা কেন্দ্রে আছে।
দুই ছেলে ও মেয়ে সন্তানটি জন্মের পরপরই মারা গেছে বলে জানিয়েছেন ডাক্তার।
অন্য বাচ্চাটিও মৃত্যুর ঝুঁকিতে আছেন বলে জানিয়েছেন জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মাসুদ রহমান।
ডা. মাসুদ জানান, অকালে জন্ম নেয়া চার নবজাতকের তিনটির ফুসফুসের কার্যক্রম ঠিকভাবে পাওয়া যাচ্ছেনা, জন্মের পরপরই তিনটি শিশু মরে গেছে বলে আমরা মনে করছি।
জীবিত শিশুটিকে সুস্থ করতে ডাক্তার, নার্সরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন বলে জানান তিনি।

ট্যাগস :

জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এক গৃহবধূ একসাথে চার শিশুর জন্ম

আপডেট সময় : ০৩:৪১:২৩ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪