ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুররে সরিষাবাড়ীতে ২২০ পিচ ইয়াবাসহ ব্যবসায়ী আলম গ্রেফতার

মো: আলা আমিন, জামালপুর :
  • আপডেট সময় : ০৪:০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩ ৩৪৫ বার পঠিত

জামালপুরের সরিষাবাড়ীতে ২২০ পিচ ইয়াবা সহ আলম মিয়া(৩৫) নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃত আলম ধনবাড়ী উপজেলার ইস্পিঞ্চারপুর গ্রামের মিন্টু মিয়ার ছেলে। শুক্রবার (৬ অক্টোবর) দুপুরে জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর।

পুলিশ সুত্রে জানা যায়, টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার ইস্পিঞ্চারপুর গ্রামের মিন্টু মিয়ার ছেলে আলম মিয়া (৩৫) দীর্ঘদিন ধরে সরিষাবাড়ী পৌর এলাকার বীর ধানাটা গ্রামের টিএনটি মোড়ে মোফাজ্জল মাষ্টারের ৪তলা বিল্ডিং বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৮ টায় সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীরের দিক নির্দেশনায় এসআই হান্নানের নেতৃত্বে এসআই শহিদুল ইসলাম, এএসআই শাহাদাৎ, এএসআই জহির রায়হানের সহযোগিতায় পুলিশ মোফাজ্জল মাষ্টারের বাসার নীচ তলার ব্যালকনিতে অভিযান চালিয়ে ২২০ পিচ ইয়াবাসহ আলম মিয়াকে গ্রেফতার করে সরিষাবাড়ী থানায় নিয়ে আসে। পরে থানার এসআই হান্নান বাদী হয়ে ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় থানায় মামলা দায়ের করে। মামলা নং – ০৪/২৩৭, তারিখ -৬/১০/২০২৩ ইং।

কথা হলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর জানান, আলম মিয়া ধনবাড়ী থেকে এসে ভাড়া বাসায় এসে মাদক ব্যবসা করে আসছিল। ২২০ পিচ ইয়াবা উদ্ধার ও আলম মিয়াকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মামলা দায়েরের পর জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

জামালপুররে সরিষাবাড়ীতে ২২০ পিচ ইয়াবাসহ ব্যবসায়ী আলম গ্রেফতার

আপডেট সময় : ০৪:০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩