ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জাবি শিক্ষার্থীকে বাস থেকে ধাক্কা, সাভার পরিবহনের ৮ বাস আটক

মোঃ শামীম আহমেদ-সাভার:
  • আপডেট সময় : ০১:২৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩ ১৬৬ বার পঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রান্তিক গেইটে স্টপেজে না থামায় বাস থেকে নামতে গিয়ে হাসান মাহমুদ নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন। পরে তাকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়কে সাভার পরিবহনের ৮টি বাস আটক করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (১৫ মে) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে বাসগুলো আটক করেন জাবির মীর মশাররফ হোসেন হলের শিক্ষার্থীরা। আহত হাসান মাহমুদ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী ও মীর মশাররফ হোসেন হলের আবাসিক ছাত্র।

শিক্ষার্থীসূত্রে জানা যায়, সোমবার সকাল ৯টার দিকে নবীনগর থেকে বিশ্ববিদ্যালয়ে আসছিলেন হাসান মাহমুদ। বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেইটের স্টপেজে বাস না থামিয়ে তাকে নামিয়ে দেন। এতে রাস্তায় পড়ে পায়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে ভর্তি করা হয়।

ভুক্তভোগী হাসান মাহমুদ বলেন, আমি নবীনগর থেকে সাভার পরিবহনের একটি বাসে ক্যাম্পাসে ফিরছিলাম। আমার শারীরিক প্রতিবন্ধকতা থাকায় বাস থেকে আস্তে-ধীরে নামি। কিন্তু নামার সময় বাসের হেল্পারকে থামাতে বললেও তিনি না থামিয়ে চলন্ত অবস্থায় আমাকে ধাক্কা দিয়ে নামিয়ে দেয়। আমি রাস্তায় পড়ে পায়ে আঘাত পাই।

গণিত বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী রাশেদ বলেন, আমি হাসানের সঙ্গে হাসপাতালে আছি। হাসানকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। আমরা বাসের হেল্পারের শাস্তি ও চিকিৎসার খরচ বহনের দাবি জানাই। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, এ ঘটনায় দোষীদের শাস্তি নিশ্চিত করা ও শিক্ষার্থীর চিকিৎসার সকল খরচ সাভার পরিবহন কর্তৃপক্ষকে বহন করতে হবে।

সাভার পরিবহনের এক চালক জিতু সরকার বলেন, শুনেছি সকালে একটি বাস থেকে শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে নামিয়ে দিয়েছে। এজন্য আমাদের বাস আটকে রেখেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, আমরা ঘটনাটি সম্পর্কে শুনেছি। আমরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। রাস্তায় বেপরোয়া গাড়ি চালানোর জন্য আমাদের ছাত্র এ দুর্ঘটনার শিকার হয়েছে। তাই তার চিকিৎসার সকল ব্যয়ভার পরিবহন কর্তৃপক্ষকে বহন করতে হবে। আমরা পুলিশের সঙ্গে এ বিষয়ে কথা বলবো।

ট্যাগস :

জাবি শিক্ষার্থীকে বাস থেকে ধাক্কা, সাভার পরিবহনের ৮ বাস আটক

আপডেট সময় : ০১:২৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩