ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা

মাসুদুর রহমান রুবেল- ঢাকা:
  • আপডেট সময় : ১২:৩৫:০০ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩ ২০৩ বার পঠিত

২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ (১২ মার্চ) থেকে ২৫ মার্চ পর্যন্ত ১৪ দিন জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে সকল প্রকার দর্শনার্থীর প্রবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজের জন্য এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের ইনচার্জ উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান।

এ বিষয়ে তিনি জানান, স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

এছাড়াও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন দেশি বিদেশী কুটনৈতিকরা। আমরা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ দেশী-বিদেশী কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় স্মৃতিসৌধ প্রস্তুত করবো।একারনে আগামী ১২ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গনে পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ করা হবে। তাই আগামী ২৫ তারিখ পর্যন্ত দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, প্রথমে আমরা স্মৃতিসৌধ প্রাঙ্গণ ধোয়া-মোছার কাজ করব। পরে পর্যায়ক্রমে রং তুলি ও আলোকসজ্জার কাজ করা হবে। তাছাড়া পুরো স্মৃতিসৌধ প্রাঙ্গনই শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত করা হবে।

২৬ মার্চ প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও দেশি-বিদেশী কুটনৈতিকরা শ্রদ্ধা নিবেদন করে স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করার পর জনসাধারণের জন্য জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক উম্মুক্ত করা হবে। তারপর থেকে যথারীতি সবাই প্রবেশ করতে পারবেন।

ট্যাগস :

জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা

আপডেট সময় : ১২:৩৫:০০ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩