ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জাতীয় মৎস্য সপ্তাহে পুরস্কার পেলেন শাহজালাল মৎস্য ও ডেইরি ফার্মের তুহিন

আজিজুর রহমান দুলাল- আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ১০:৫৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪ ১৯৭ বার পঠিত

‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী আনুষ্ঠান, আলোচনা সভা ও মৎস্য পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার ৩১জুলাই সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বরের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সারমীন ইয়াসমীনের সভাপতিত্বেও উপজেলা প্রকল্প কর্মকর্তা প্রণব পান্ডের পরিচালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লুৎফর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মনিরুল হক, ভাইস চেয়ারম্যান ইয়াসিন মাষ্টার ও মহিলা ভাইস চেয়ারম্যান আছিয়া আক্তার। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার ভবেন বাইন ও বুড়াইচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব মিয়া পান্নু প্রমুখ।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য দপ্তর কর্তৃক পুরস্কার পেলেন তরুণ উদ্যোক্তা শাহাজালাল মৎস্য ও ডেইরি ফার্মের স্বত্তাধিকারী ও লেবাস সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান আলফাডাঙ্গা প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক তাজমিনউর রহমান তুহিন। তুহিনসহ তিন উদ্যোক্তর হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার সারমীন ইয়াসমীনসহ অতিথিবৃন্দ।

তরুণ উদ্যোক্তা শাহাজালাল মৎস্য ও ডেইরি ফার্মের স্বত্তাধিকারী ও লেবাস সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান তাজমিনউর রহমান তুহিন বলেন,মৎস্য চাষ সম্প্রসারণ, দেশে আমিষের যোগান বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিক জাতীয় অর্থনীতিতে রুপাুন্তরিত করতে হলে এক ফসলি, ডোবা ও কৃষি কাজে অব্যবহৃত জমা জমিতে নতুন করে ঘের তৈরি করতে হবে। এ ছাড়াও মৎস্য খাদ্য ও চিকিৎসার ঔষুধ পত্রের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য মৎস্য খাদ্যের উপর ভর্তুকি প্রদানসহ মৎস্য ও মৎস্য চিকিৎসার ঔষুধ পত্রের ক্ষেত্রে আমদানি শুল্ক প্রত্যাহার এবং চাষীদের ব্লকের মত মাছ চাষের জন্য মৎস্য চাষীদের ভর্তুকি মুল্যে বিদ্যুৎ সরবরাহ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আবেদন করেন তাজমিনউর রহমান তুহিন।

জাতীয় মৎস্য সপ্তাহে পুরস্কার পেলেন শাহজালাল মৎস্য ও ডেইরি ফার্মের তুহিন

আপডেট সময় : ১০:৫৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪