ঢাকা ১২:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জন্ম-মৃত্যু নিবন্ধনে ঢাকা বিভাগের সেরা গোয়ালন্দের ইউএনও সাথী দাস

সিরাজুল ইসলাম,গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৫:৩৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ১৯২ বার পঠিত

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অনন্য ও সৃজনশীল নেতৃত্বের স্বীকৃতি হিসেবে ঢাকা বিভাগের ১২৩টি উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস।

একই মূল্যায়নে দ্বিতীয় স্থান অর্জন করেছেন
চৌধুরী মুস্তাফিজুর রহমান, ইউএনও বালিয়াকান্দি, তৃতীয় হয়েছেন রাজবাড়ী সদর থানার ইউএনও
নিরুপমা রায়। ২০২৬ সালের মে মাসের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এ শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়।
মঙ্গলবার (৯ জুন) দুপুর বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস।

জানা গেছে, নির্ভুল ও দ্রুত জন্ম-মৃত্যু নিবন্ধন নিশ্চিতকরণে দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা প্রথম, বালিয়াকান্দি দ্বিতীয় এবং রাজবাড়ী সদর উপজেলা তৃতীয় স্থান অর্জন করেছে ঢাকা বিভাগের মধ্যে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, এই অর্জন দলগত প্রচেষ্টার ফল। উপজেলাকে আধুনিক ও জনবান্ধব করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

তিনি আরও জানান, এটা আমার একার নয় গোয়ালন্দ উপজেলাবাসীর সাফল্য। জেলা প্রশাসক স্যার ও ডিডিএলজি স্যারকে অসংখ্য ধন্যবাদ, তাদের নির্দেশনা ও অনুপ্রেরণায় এটা সম্ভব হয়েছে। আমি টিম লিডার হিসেবে নিয়মিত তদারকি করেছি। গ্রাম পুলিশ, ইউপি চেয়ারম্যান, সদস্য ও প্রশাসনিক কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা।’

জন্ম-মৃত্যু নিবন্ধনে ঢাকা বিভাগের সেরা গোয়ালন্দের ইউএনও সাথী দাস

আপডেট সময় : ০৫:৩৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬