ঢাকা ১০:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

জনপ্রিয়তায় ঈর্ষা, জামিরের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ!

মোঃ ফসিয়ার রহমান, পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৫:৩২:০৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ১০৫ বার পঠিত

” খুলনার পাইকগাছা উপজেলার ২ নম্বর কপিলমুনি ইউনিয়নের ৭ং ওয়ার্ডের ইউপি সদস্য পদে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জামিরুল ইসলাম জামির। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে।নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পর তাঁর বিরুদ্ধে একটি কুচক্রীমহল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জামিরুল ইসলাম জামির।।

সম্প্রতি সাংবাদিকদের দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে জামিরুল বলেন,তাঁর জন্ম পাইকগাছা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে। পেশায় তিনি একজন নার্সারি ব্যবসায়ী। ব্যবসার সুবাদে প্রায় ২০ বছর আগে কপিলমুনির শিলেমানপুর ৭ং ওয়ার্ডে জমি কিনে বসবাস শুরু করেন এবং বর্তমানে তিনি অত্র এলাকার ভোটার।

তিনি জানান, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। জাতীয়তাবাদী কৃষক দলের কপিলমুনি ইউনিয়ন শাখার সাবেক সভাপতি এবং ২০২২ সাল থেকে জেলা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। আ’লীগের সরকারের আমলে তিনি ৭ নম্বর ওয়ার্ড থেকে দুইবার ইউপি সদস্য পদে নির্বাচন করেছিলেন। সে সময় রাজনৈতিক কারণে প্রতিকূল পরিস্থিতির মুখে পড়েছিলেন বলেও দাবি করেন তিনি।
জামিরুলের অভিযোগ, আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। এসব প্রচারের কোনো সত্যতা নেই বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে মিলেমিশে বসবাস করছেন এবং বিভিন্নj উন্নয়নমূলক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সত্য যাচাই করার জন্য ওয়ার্ড বাসীর প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি আসন্ন নির্বাচনে সবার দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন জামিরুল ইসলাম জামির।

জনপ্রিয়তায় ঈর্ষা, জামিরের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ!

আপডেট সময় : ০৫:৩২:০৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬