ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছুটির শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু

মোঃওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৬:৪১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩ ৩০০ বার পঠিত

সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজাার টানা ৭ দিনের ছুটি শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি রফতানি কার্যক্রম শুরু হয়েছে। তবে বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে স্বাভাবিক ছিলো দুই দেশের পাসপোর্ট যাত্রী পারাপার।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।

তিনি জানান, শারদীয় দূর্গা পূজা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে আজ থেকে ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রফতানি কার্যক্রম পূর্বের নিয়মে চালু হয়েছে। দীর্ঘ ছুটির পরে বন্দর দিয়ে আমদানি রফতানি শুরু হওয়ায় হিলি স্থলবন্দর প্রাণবন্ত হয়ে উঠেছে।

হিলি বন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক জানান, শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সাত দিন বন্দর আমদানি রফতানি কার্যক্রম বন্ধ ছিলো। তবে সরকারি ছুটি ব্যতিত অন্য দিনে বন্দরের ভিতর থেকে আমদানি কারকরা পণ্য লোড আনলোড করতে পেরেছে। পূজার ছুটি শেষে আজ থেকে বন্দর দিয়ে পণ্য আমদানি রফতানি কার্যক্রমসহ সকল কার্যক্রম পূর্বের নিয়মে চালু হয়েছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ আশরাফুল জানান, দূর্গা পূজা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো।

ছুটির শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু

আপডেট সময় : ০৬:৪১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩