ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছাত্রদলের আয়োজনে শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও কে. এম. ওবায়দুর রহমানের জন্য বিশেষ দোয়া

শরিফুল হাসান,সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ১০:৫৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৯৮ বার পঠিত

ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির সাবেক মহাসচিব কে. এম. ওবায়দুর রহমানের মাগফিরাত ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের দিকনির্দেশনায় শনিবার (১১ জুলাই) বিকেলে উপজেলার মাঝারদিয়া বাজার নূরুল কুরআন হাফেজিয়া মাদ্রাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সালথা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল মাতুব্বরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউর রহমান (রাজ)।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সাব্বির আহমেদ রাকিব, সহসভাপতি আরিয়ান ইসলাম হৃদয় ও মো. রাজিব হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিশাদ শেখ, সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন লিঠু, সহসাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ, দপ্তর সম্পাদক মুরাদ হোসেন, প্রচার সম্পাদক আকরাম হোসেনসহ উপজেলা ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, বিএনপির নেতাকর্মীদের সুস্বাস্থ্য এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

ছাত্রদলের আয়োজনে শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও কে. এম. ওবায়দুর রহমানের জন্য বিশেষ দোয়া

আপডেট সময় : ১০:৫৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬