ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মোহাম্মদ ইকবাল হোসেন,নাঈম-চৌদ্দগ্রাম(কুমিল্লা):
  • আপডেট সময় : ০৬:১২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩ ১৮০ বার পঠিত

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমির হোসেন(৩২)নামে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ মে) বিকালে উপজেলার চৌমুহনী বাজারে এ ঘটনাটি ঘটে। নিহত আমির পার্শ্ববর্তী নারচর গ্রামের সলিমুল্লাহর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)শুভ রঞ্জন চাকমা জানান,চৌমুহনী বাজারে জাহাঙ্গীরের বিল্ডিং এ ছাদের রডের কাজ চলছিল। দুপুরে খাওয়ার বিরতিতে চলে গেলে এইসময় বৃষ্টি হয়।

বৃষ্টির পানিতে রড কাটার মেশিন ভিজে যায়। বৃষ্টি বন্ধ হলে নির্মাণ শ্রমিক আমির হোসেন বৈদ্যুতিক রড কাটার মেশিন চালু করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

তিনি আরো বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমিনুল ইসলামের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য অনুমতি দেয়া হয়েছে।

চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ০৬:১২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩