ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চৌদ্দগ্রামে পূত্রবধূর সাথে অভিমানে শ্বাশুড়ীর আত্মহত্যা

নাঈম ইকবাল-চৌদ্দগ্রাম (কুমিল্লা):
  • আপডেট সময় : ০২:১৩:২৭ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪ ১৯৩ বার পঠিত

কুমিল্লার চৌদ্দগ্রামে পুত্রবধূর সাথে অভিমান করে সেতারা বেগম (৬৭) নামে এক শ্বাশুড়ী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুর গ্রামে। নিহত সেতারা বেগম একই গ্রামের মৃত আব্দুল মালেকের স্ত্রী। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। রোববার (০৯ জুন) দুপুরে তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

জানা গেছে, শনিবার দিনে পারিবারিক বিষয় নিয়ে সেতারা বেগমের সাথে তার এক পুত্রবধূর ঝগড়া হয়। বিষয়টি নিয়ে ছেলের কাছে বিচার দিয়েও কোনো শান্তনা না পেয়ে অভিমানে শনিবার দিবাগত রাতের যেকোনো সময় পরিবারের সদস্যদের অগোচরে শয়নকক্ষের জানালার গ্রিলের সাথে রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সেতারা বেগম। সংবাদ পেয়ে রোববার সকাল ১১টায় চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো: বশির আহমেদ সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল শেষে নিহতের লাশ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে ঘোলপাশা ইউপি’র সংরক্ষিত মহিলা সদস্য নাসিমা আক্তার জানান, গতকাল রাতে আমি বাড়ীতে ছিলাম না। সকালে এসে আত্মহত্যার খবর শুনে ঘটনাস্থলে যাই। কেন আত্মহত্যা করেছে এ বিষয়ে পুলিশ ও পরিবারের লোকেরাই ভালো বলতে পারবে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো: বশির আহমেদ বলেন, আত্মহত্যার সংবাদ পেয়ে ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুর থেকে ষাটোর্ধ্ব এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

চৌদ্দগ্রামে পূত্রবধূর সাথে অভিমানে শ্বাশুড়ীর আত্মহত্যা

আপডেট সময় : ০২:১৩:২৭ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪