ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে নৌকাডুবিতে ভাই-বোনের মৃত্যু

মোহাম্মদ ইকবাল হোসেন নাঈম-(কুমিল্লা) চৌদ্দগ্রাম:
  • আপডেট সময় : ১১:৪৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩ ১৫০ বার পঠিত

ঢাকা থেকে কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে এসে নৌকা ডুবিতে ভাই বোন নিহত হয়েছেন। শুক্রবার (১৮আগস্ট) বেলা ১১ টায় কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের ঝিকডডা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন: উপজেলার গুণবতী ইউনিয়নের ঝিকড্ডা গ্রামের আনিসুর রহমানের মেয়ে মেডিকেল পড়–য়া শিক্ষার্থী আনিকা রহমান অরন্যা (১৮) ও ছেলে তানভীর রহমান (১৬)। গুণবতী ইউনিয়নের চেয়ারম্যান মো. মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল আনুমানিক ১১ টায় শখ করে আনিসুর রহমানের ছেলে তানভীর রহমান ও মেয়ে অরন্যা আক্তার মামাতো ভাইদেরকে সাথে নিয়ে মোট ৬ জন খাটরা গ্রাম সংলগ্ন ডাকাতিয়া নদীতে ঘুরতে যায়। ওই সময় প্রবল বাতাসের কারনে নৌকা উল্টে নদীতে ডুবে যায়। সাতার কেটে অন্যরা তীরে উঠতে পারলেও তারা দুই ভাই-বোন ডুবে যায়।

পরে গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের ডুবুরিদল দীর্ঘ ৫ ঘন্টা চেষ্টার পরে ভাই তানভীর রহমান (১৬) পরে বোন অরণ্য আক্তারকে(২০) মৃত অবস্থায় ডাকাতিয়া নদী থেকে উদ্ধার করে।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক। খবর পেয়ে পুলিশসহ ঘটনাস্থলে এসেছি। সুরতাহাল শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করেছি।

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে নৌকাডুবিতে ভাই-বোনের মৃত্যু

আপডেট সময় : ১১:৪৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩