ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চৌদ্দগ্রামে ট্রাক্টরের ধাক্কায় নগদ এর সুপারভাইজর নিহত

নাঈম ইকবাল-চৌদ্দগ্রাম (কুমিল্লা):
  • আপডেট সময় : ০৬:৩৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ ১৪০ বার পঠিত

কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশা পেছনে ট্রাক্টরের ধাক্কায় অনুরুদ্র রক্ষিত প্রীতম (৩৬) নামে ‘নগদ’ এর এক সুপারভাইজর নিহত হয়েছে। নিহত প্রীতম কুমিল্লার কোতয়ালী থানার কান্দিরপাড় এলাকার লাকসাম রোডের বাসিন্দা গৌতম রক্ষিতের ছেলে। বুধবার দুপুরে উপজেলার মুন্সীরহাট বাজারের ব্র্যাক মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মো: আলমগীর হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর সাড়ে বারটায় মুন্সীরহাট পূর্ব বাজারের ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় একটি থামানো সিএনজি অটোরিকশাতে বসা ছিলেন মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ‘নগদ’ এর সুপারভাইজর অনুরুদ্র রক্ষিত প্রীতম। হঠাৎ পেছন থেকে আসা দ্রুতগামী একটি মাটির ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে নগদ এর সুপারভাইজর প্রীতম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আবুল হাশেম সবুজ তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে। পরে আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মো: আলমগীর হোসেন বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত হাসপাতাল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে।

চৌদ্দগ্রামে ট্রাক্টরের ধাক্কায় নগদ এর সুপারভাইজর নিহত

আপডেট সময় : ০৬:৩৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪