ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চৌদ্দগ্রামে জামায়াতের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ ইকবাল হোসেন নাঈম-(কুমিল্লা) চৌদ্দগ্রাম:
  • আপডেট সময় : ১১:০৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪ ২০৭ বার পঠিত

কুমিল্লার চৌদ্দগ্রামে ফেলনা উপশাখা জামায়াতের উদ্যোগে বিশাল ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ই এপ্রিল) বিকেলে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান।

প্রধান বক্তা’র আলোচনা রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারী বেলাল হোসাইন। বিশিষ্ট আলেমে দ্বীন মৌলভী আবদুল ওয়াদুদের সভাপতিত্বে এসময় মুন্সীরহাট ইউনিয়ন জামায়াত নেতা মাও: জাফর আহাম্মদ, মাষ্টার মাছুম বিল্লাহ, সাবেক ছাত্রনেতা বেলাল হোসাইন, কুমিল্লা জজকোর্টের আইনজীবি সাইফ উদ্দিন মজুমদার, চৌদ্দগ্রাম পৌরসভা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসেন, জামায়াত নেতা এয়াকুব মজুমদার বাবুল, বাবর মোল্লা, হাফেজ মর্তুজা মজুমদারসহ ফেলনা গ্রামের বিভিন্ন শ্রেণি পেশার অন্তত ৪’শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

ইফতারের পূর্বে ফেলনা গ্রামের প্রয়াত মৌলভী আলী আশ্রাফ মজুমদার, মৌলভী আলী আজ্জম ও মাধু মিয়া মজুমদার স্বরণে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

চৌদ্দগ্রামে জামায়াতের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:০৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪