ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চৌদ্দগ্রামে ইমামকে বিদায়ী সংবর্ধণা দিল এলাকাবাসী

নাঈম ইকবাল-কুমিল্লা (চৌদ্দগ্রাম):
  • আপডেট সময় : ১১:২৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫ ১০৬ বার পঠিত

চৌদ্দগ্রামের মুন্সিরহাটের মেষতলা উত্তর পাড়া বায়তুল আমান জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবু বকর সিদ্দীককে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে গ্রামবাসী।
শুক্রবার বা’দ জুমআ মেষতলা উত্তর পাড়া বায়তুল আমান জামে মসজিদ কমিটির সভাপতি মোঃ বাহাদুর হোসাইনের নেতৃত্বে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিদায়ী ইমামের হাতে উপহার হিসেবে নগদ অর্থ প্রদান সহ ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

মসজিদ কমিটির সভাপতি মোঃ বাহাদুর হোসাইন এ সময় বলেন, হাফেজ মাওলানা আবু বকর সিদ্দীক হুজুর অত্র মসজিদে অত্যন্ত সুনামের সহিত দীর্ঘ আট বছর দ্বীনের খেদমত করে গেছেন। আমরা প্রিয় হুজুরের নেক হায়াত এবং সর্বাঙ্গীন সফলতা কামনা করছি।

বিদায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জে. সানজিদ এয়ার ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মোঃ জাফর আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেষতলা গ্রাম সভাপতি মোঃ মাছুম বিল্লাহ, সামাজিক ব্যক্তিত্ব দলিলুর রহমান, যুবনেতা মির্জা ইউসুফ শামীম, মাওলানা জাহিদ হাসান, সামাজিক ব্যক্তিত্ব কামাল হোসেন, মোঃ মোস্তফা, আলমগীর হোসেন প্রমুখ।

চৌদ্দগ্রামে ইমামকে বিদায়ী সংবর্ধণা দিল এলাকাবাসী

আপডেট সময় : ১১:২৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫