ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

চারঘাট উপজেলা সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৌজন্য সাক্ষাৎ

শাহিনুর রহমান সুজন-রাজশাহী:
  • আপডেট সময় : ১১:৩৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫ ৩১০ বার পঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারঘাট উপজেলা সমিতির নবনির্বাচিত কমিটির উদ্যোগে আজ এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় চারঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জান্নাতুল ফেরদৌস ও চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মহোদয়ের সঙ্গে।

উল্লেখযোগ্য বিষয় হলো, উভয় কর্মকর্তাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী,ফলে এই সাক্ষাৎ ছিল আত্মীয়তার বন্ধনে আবদ্ধ এক হৃদ্যতাপূর্ণ মুহূর্ত।

বৈঠকে শিক্ষার্থীদের একাডেমিক অভিজ্ঞতা, চারঘাট উপজেলার উন্নয়ন ভাবনা,সমিতির সামাজিক ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গঠনমূলক আলোচনা হয়। এছাড়াও আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সৌহার্দ্য আরও দৃঢ় হয়।

ইউএনও জান্নাতুল ফেরদৌস বলেন,তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে চারঘাটের প্রতিনিধিত্ব করছো—এটা আমাদের জন্য গর্বের বিষয়। পড়াশোনার পাশাপাশি নেতৃত্ব,মানবিকতা ও নৈতিকতার চর্চা আজকের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চারঘাট উপজেলা সমিতির সংগঠিত ও ইতিবাচক কার্যক্রম ভবিষ্যতে এলাকার উন্নয়নে ভূমিকা রাখবে। তোমাদের পাশে আমরা আছি এবং সবসময় থাকব।

ওসি মিজানুর রহমান বলেন,বিশ্ববিদ্যালয়জীবন শুধু পঠন-পাঠনের সময় নয়,এটি আত্মনির্মাণ ও চরিত্র গঠনের স্বর্ণালী অধ্যায়। নৈতিকতা, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা—এই তিনটি গুণই একজন শিক্ষার্থীর প্রকৃত পরিচয়। চারঘাট উপজেলা সমিতির এই উদ্যোগ নিঃসন্দেহে একটি প্রেরণাদায়ী উদাহরণ। অপরাধমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন ভূমিকা অত্যন্ত জরুরি।

সাংবাদিক শাহিনুর রহমান সুজন,(সাধারণ সম্পাদক, চারঘাট উপজেলা, জাতীয় সাংবাদিক সংস্থা; দপ্তর সম্পাদক, চারঘাট প্রেসক্লাব)বলেন,আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্রনায়ক। তাঁদের চিন্তা, উদ্যোগ ও কর্মকাণ্ডই সমাজে ইতিবাচক পরিবর্তন আনে।

চারঘাট উপজেলা সমিতি যে সাংগঠনিকভাবে কাজ করে যাচ্ছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। লেখাপড়ার পাশাপাশি এলাকাবাসীর পাশে দাঁড়ানো, জনসচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করাও ছাত্রজীবনের গুরুত্বপূর্ণ অংশ। আমরা সাংবাদিক সমাজ সবসময় এমন তরুণ উদ্যোগের পাশে আছি।”

সাক্ষাতে চারঘাট উপজেলা সমিতির নবনির্বাচিত ও সক্রিয় সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য:

সভাপতি মোঃ মেহেদী হাসান মাসুম সাধারণ সম্পাদক,সানজিদা ইয়াসমিন, সহ সভাপতি বৃষ্টি খাতুন,শিমুল আলী, নাহিদ আলী, মেহেদী রাতুল যুগ্ম সাধারণ সম্পাদক,আব্দুল আজিজ, মেহেদী ইমন, মো: এখলাস সাংগঠনিক সম্পাদক,মোঃ মাহমুদুল হাসান সহসাংস্কৃতির বিষয়ক সম্পাদক,মাহমুদুর রহমান সিয়াম প্রচার সম্পাদক, মুশফিক আর রিফাত সহ প্রচার সম্পাদক, সাখাওয়াত হোসেন দপ্তর সম্পাদক, সদস্য ইভা মনি।

চারঘাট উপজেলা সমিতির এই সৌজন্য সাক্ষাৎ কেবল একটি আনুষ্ঠানিকতা নয়,বরং প্রশাসন, সাংবাদিকতা ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহানুভূতি ও সমন্বয়ের ভিত্তি গড়ে তোলার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই সংযোগ ভবিষ্যতে চারঘাটের শিক্ষা, সংস্কৃতি ও উন্নয়ন কার্যক্রমে ইতিবাচক অবদান রাখবে বলেই প্রত্যাশা।

ট্যাগস :

চারঘাট উপজেলা সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ১১:৩৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫