ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চারঘাটে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের পেশাজীবি ও রাজনৈতিক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা

শাহিনুর রহমান সুজন- রাজশাহী:
  • আপডেট সময় : ১২:১৭:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ ১৭১ বার পঠিত

চারঘাট উপজেলার পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ শেষে দায়িত্বভার গ্রহণ করায় উপজেলার সর্বস্তরের পেশাজীবি,রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক, আওয়ামী লীগের অংগসহযোগী সংগঠনের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন।

২৫ জুন মঙ্গলবার রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বিভাগের বিভিন্ন উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান রাজশাহী বিভাগীয় কমিশনার ড,দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির।

শপথ শেষে নিজ নির্বাচনী এলাকায় বুধবার উপজেলা পরিষদ কার্যালয়ে প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেন করেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ সাঈদা খানম ও চারঘাট উপজেলা সহকারী কমিশনার( ভুমি)সহ এ কার্যালয়ে সরকারী পেশাজীবি সংগঠন অফিসার্স ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবি, রাজনৈতিক নেতারা ও সুশীল সমাজের লোকজন নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুল হাসান মামুন, ভাইস চেয়ারম্যান কাজী ফিরোজ আহমেদ লনি , মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃজমেলা বেগমকে ফুলের শুভেচ্ছা প্রদান করেন।

আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার ও চারঘাট মডেল থানার অফিসার্স ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান

এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ তাদের বক্তব্যে বলেন, চারঘাটে এমপি শাহরিয়ার আলমের পরামর্শে চারঘাটের উন্নয়নে কাজ করবো।প্রথমে কৃষি জমি চাষাবাদের জন্য চারঘাটে জলাবদ্ধতা নিরসন,মাদক ও সন্ত্রাসীমুক্ত, বেকারমুক্ত উপজেলা গড়ে তুলতে কাজ করা হবে।

পাশাপাশি নারীদের কর্মসংস্থান ও নিরাপত্তায় কাজ, রাস্তা ঘাটের উন্নয়নে, মসজিদ মাদরাসাসহ সববিভাগে উন্নয়ন করে চারঘাটকে মডেল উপজেলা করা হবে। এ সময় ভোট দিয়ে জয়যুক্ত করায় উপজেলার সম্মানিত ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।

চারঘাটে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের পেশাজীবি ও রাজনৈতিক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা

আপডেট সময় : ১২:১৭:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪