ঢাকা ১০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চারঘাটে আশ্রয়ন প্রকল্পের ঘর পুড়ে ছাই

শাহিনুর সুজন-রাজশাহী:
  • আপডেট সময় : ১০:০৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪ ৩৭০ বার পঠিত

রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছী আবাসন-২ আশ্রয়ন প্রকল্পে আগুন লেগে ১০টি ঘর পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা জানান, সকালে আশ্রয়ণের ১০ নম্বও ব্যারাকের পশ্চিম পাশের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তেও মধ্যেই তা ওই ব্যারাকের অন্য ঘুরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারঘাট ইফনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দেও সহায়তায় চেষ্টা চালিয়ে আগুন নিন্ত্রনে আনে। কিন্তু ততক্ষণে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘরের মধ্যে থাকা আসবাবপত্রসহ যাবতীয় জিনিসপত্রও ভস্মীভ‚ত হয়ে গেছে। আগুন নেভাতে গিয়ে অন্তত ৩ জন আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আগুনে প্রায়৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

আগুনে ক্ষতিগ্রস্থ জামেনা বেওয়া (৭৫) বলেন, ভিক্ষা কওে সংসার চালাই। সম্বল বলতে সরকারের দেওয়া ঘরটা ছিল। ঘরের চৌকিসহ সবই পুড়ে ছাই হয়ে গেছে। এখন পরনের কাপড় ছাড়া আর কিছুই নেই। কোথায় থাকবো, কোথায় যাবো আমরা এই শীতে।

চারঘাট ফায়ারসার্ভিস স্টেশনে রলিডার কিবরিয়া বলেন, আগুনে আবাসনের ১০টি ঘর পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।

চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুড়ে যাওয়া ১০টি ঘরের বাসিন্দাদের ও পাশের আবাসনের ঘরে থাকার ব্যবস্থা করা হচ্ছে। কম্বল ও চাল,ডাল, তেলসহ যাবতীয় শুকনো খাবার দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের দপ্তর থেকেও সহযোগিতা করার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে।

চারঘাটে আশ্রয়ন প্রকল্পের ঘর পুড়ে ছাই

আপডেট সময় : ১০:০৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪