ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

চরফ্যাশনে বিয়ের গেটে টাকা কম দেওয়া কে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত-৩০

মো: আশিকুর রহমান শান্ত - ভোলা
  • আপডেট সময় : ১১:১৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ ৯৩ বার পঠিত

ভোলার চরফ্যাশন উপজেলায় কনের বাড়িতে বিয়ের গেটে টাকা চাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বরসহ উভয়পক্ষের কমপক্ষে প্রায় ৩০ জন আহত হ‌ওয়ার খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া কনেপক্ষের বিরুদ্ধে বরপক্ষের স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ উঠেছে।

রোববার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার চর-মানিকা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা নুরে আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এক মাস আগে দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নের ভূঁইয়ার হালট এলাকার নুরে আলমের মেয়ে লিমা বেগমের সঙ্গে জাহানপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নাসির উদ্দিনের ছেলে মনির হোসেনের পারিবারিক ভাবে বিয়ে হয়।

হাসপাতালে চিকিৎসাধীন বর মনির হোসেন বলেন, বিয়ের প্রায় একমাস পর আনুষ্ঠানিক ভাবে বউ আনতে কনের বাড়িতে যাই। গেটে টাকা চাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পরিবারের ৩০ জনের মতো আহত হয়েছে।

এ বিষয়ে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, নিরব বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

চরফ্যাশনে বিয়ের গেটে টাকা কম দেওয়া কে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত-৩০

আপডেট সময় : ১১:১৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪