ঢাকা ০৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঘোড়াঘাটে পুকুর খননের নামে মাটি বিক্রি, ৩টি ট্রাক জব্দ

মোঃ ওয়াজ কুরনী- হিলি (দিনাজপুর):
  • আপডেট সময় : ১১:০৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ ১৮৭ বার পঠিত

দিনাজপুরের ঘোড়াঘাটে পুকুর সংস্কারের নামে অবৈধভাবে মাটি খনন, পরিবহন এবং বিক্রি বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) উপজেলার লালমাটি শ্যামপুর গ্রামে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লালমাটি শ্যামপুর গ্রামের একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে প্রশাসনের অনুমতি ছাড়াই পুকুর সংস্কারের নামে ২০-২৫ ফুট গভীর পর্যন্ত মাটি খনন করে তা ট্রাকে পরিবহন করে বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) অভিযান পরিচালনা করলে মাটি বহনকারী ট্রাক ও খননযন্ত্র স্কেভেটর রেখে অভিযুক্তরা পালিয়ে যায়।

অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত তিনটি ড্রাম ট্রাক জব্দ করে। অভিযানের সময় কাউকে গ্রেপ্তার করা সম্ভব না হলেও, অভিযুক্তদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ জানান, “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী, কোনো ব্যক্তি প্রশাসনের অনুমতি ছাড়া পুকুর সংস্কার বা মাটি খনন করতে পারবেন না। কিন্তু স্থানীয় একটি মহল দিনরাত মাটি পরিবহন ও বিক্রি করে আইন লঙ্ঘন করছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ কার্যক্রম বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং এই ধরনের অপরাধ প্রতিরোধে আরও কঠোর নজরদারি দাবি করেছে।

ঘোড়াঘাটে পুকুর খননের নামে মাটি বিক্রি, ৩টি ট্রাক জব্দ

আপডেট সময় : ১১:০৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪