ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঘোড়াঘাটে কুকুরের কামড়ে হাসপাতালে ২১ জন

প্রতিদিনের খবর ডেস্ক ::
  • আপডেট সময় : ১১:৩২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩ ২৯৯ বার পঠিত

দিনাজপুরের ঘোড়াঘাটে কুকুরের কামড়ে আহত হয়ে গত ২ দিনে ২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১০ জন পুরুষ এবং ১১ জন নারী। হঠাৎ করে কুকুর কামড়ে আক্রান্তের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে পুরো এলাকায়।

সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে মঙ্গলবার (৫ সেপ্টম্বর) বিকেল পর্যন্ত এসব রোগী কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে দুজনের শরীর থেকে মাংসে কামড়ে নিয়ে গেছে কুকুর। তবে কুকুর নিধনে এবং কুকুরের ভ্যাক্সিনেশন কার্যক্রমে স্থানীয় সরকার বিভাগ এবং প্রাণিসম্পদ দপ্তরের কোনো কার্যক্রম না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।

ঘোড়াঘাট পৌরসভার মেয়র আবদুস সাত্তার মিলন বলেন, কুকুর কামড়ে আক্রান্ত হওয়ার ঘটনা শুনেছি। গত প্রায় ৩ থেকে ৪ বছর আগে পৌরসভার পক্ষ থেকে কুকুর নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আমরা আবারও কুকুর নিধন অভিযানের জন্য আবেদন করেছি। ঢাকা থেকে বিশেষজ্ঞ লোক নিয়ে এসে এই কার্যক্রম পরিচালনা করতে হয়। খুব দ্রুত কুকুর নিধন করা হবে বলেও জানান তিনি।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুরে আজমির ঝিলিক বলেন, হঠাৎ করে মাত্র দুইদিনে কুকুর কামড়ে আক্রান্ত হয়ে ২১ জন রোগী আমাদের হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে ৭০ বছর বয়সী একজন নারীর শরীর থেকে কামড় দিয়ে মাংস তুলে নিয়েছে কুকুর। সকলকেই আমরা জলাতঙ্কের ভ্যাকসিন দিয়েছি। হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিন মজুদ আছে। আক্রান্ত স্থানে ক্ষতের ধরণ অনুযায়ী আমরা রোগীদেরকে ৩টি গ্রেডে বিভক্ত করে চিকিৎসা প্রদান করছি।

ঘোড়াঘাটে কুকুরের কামড়ে হাসপাতালে ২১ জন

আপডেট সময় : ১১:৩২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩