ঢাকা ০৯:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঘুর্ণিঝড় রেমাল তান্ডবে লন্ডভন্ড শরণখোলা, পরিদর্শনে স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসক

মোঃ শাহাদাত হোসাইন- শরণখোলা(বাগেরহাট):
  • আপডেট সময় : ১০:১৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪ ১৮৫ বার পঠিত

বাগেরহাটের শরণখোলা উপজেলায় গত ২৬ শে মে আঘাত হানে ঘুর্ণিঝড় রেমাল। ঘুর্ণিঝড় রেমাল এর তান্ডবে লন্ডভন্ড হয়ে যায় বাগেরহাটের উপকুলীয় এ উপজেলাটি।
গত ২৫ শে মে বিকেল থেকে একটানা চলতে থাকে ঝড়ো হাওয়া ও বৃষ্টি। আশ্রয়কেন্দ্রে অবস্থান করে উপকূলে বসবাসরত হাজার হাজার মানুষ। ঘুর্ণিঝড় রেমাল এর তান্ডবে শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামের বেড়ীবাঁধ, বগী এলাকার বেড়িবাঁধ ও রাজৈর এলাকার বেড়িবাঁধ ছুটে লোকালয়ে প্রবেশ করে।

এতে বিপাকে পড়ে জনজীবন। স্বাভাবিক জোয়ারের তুলনায় অতিরিক্ত ৫ ফুট পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যায় নদীর উপকুলে বসবাসরত মানুষের বাড়ীঘর ও মাছের ঘের। আবহাওয়া অনুকুলে আসলে এলাকার মানুষের খোজ খবর নিতে ছুটে আসেন বাগেরহাট -০৪ আসনের মাননীয় সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ, বাগেরহাট জেলা প্রশাসক মোঃ খালিদ হোসেন ও বাগেরহাট জেলা পুলিশ সুপার মোঃ আবুল হাসনাত। এ সময় উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দীন শান্ত, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, শরণখোলা থানা অফিসার ইনচার্জ এ এইচ এম কামরুজ্জামান, সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন রাজিবসহ বিভিন্ন এনজিও কর্মী ও রাজনৈতিক কর্মীরা উপস্থিত ছিলেন।
বাগেরহাট জেলা প্রশাসক মোঃ খালিদ হোসেন বলেন, ঘুর্ণিঝড় রেমাল এর তান্ডবে বিশেষ করে সাউথখালী ইউনিয়ন বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের মাঝে ইতোমধ্যেই ত্রান সহায়তা পৌছানোর কার্যক্রম চলছে। ক্ষতির হিসেব বিবেচনায় সবাইকে সরকারি সহায়তা প্রদান করার কথা বলেন।

বাগেরহাট-০৪ আসনের সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেন, ঘুর্ণিঝড় রেমাল এর তান্ডব কাটিয়ে উঠতে সময় লাগবে। এলাকার মানুষের প্রায় ঘরগুলোই বিপর্যস্ত হয়েছে। আমি ইতোমধ্যেই ত্রান ও দুর্যোগ মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি। এলাকায় বেশ কিছু জায়গায় বেড়ীবাঁধে ভাঙ্গন দেখা দিয়েছে। সেগুলো পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে দ্রুত ঠিক করার কথা বলেন তিনি।

ঘুর্ণিঝড় রেমাল তান্ডবে লন্ডভন্ড শরণখোলা, পরিদর্শনে স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসক

আপডেট সময় : ১০:১৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪