ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ঘন কুয়াশা ও তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

রিপোর্টঃ মেজবাহ মুহিব তাহসিন- রংপুর:
  • আপডেট সময় : ০২:৫৫:৫০ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৮৩ বার পঠিত

দেশের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা ও তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার (২ ফেব্রুয়ারি) রাতে প্রকাশিত পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

কুয়াশায় ব্যাহত হতে পারে যোগাযোগ ব্যবস্থা আবহাওয়া অফিস জানিয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এর ফলে বিমান চলাচল, নদীপথ ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

তাপমাত্রা কিছুটা কমতে পারে রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

কুয়াশার প্রভাব অব্যাহত থাকবে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদরা জানান, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এ কারণে আগামী কয়েকদিন দেশের আবহাওয়ায় কুয়াশার প্রভাব থাকতে পারে।

এ অবস্থায় যানবাহন চালকদের সাবধানে চলাচল করার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ট্যাগস :

ঘন কুয়াশা ও তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

আপডেট সময় : ০২:৫৫:৫০ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫