ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঘনকুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নৌযান চলাচল বন্ধ

মো. সাজ্জাদ হোসেন -গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ১০:৪৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪ ৫০৬ বার পঠিত

ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ নৌরুট রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ায় ভোর সাড়ে ৪টা থেকে ফেরি-লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে ঘাট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জানা যায়, মঙ্গলবার (২৩ জানুয়ারি) দিনগত রাত থেকে নদীতে কুয়াশা পড়তে শুরু করে। সময় বাড়ার সাথে সাথে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। ভোর রাত সাড়ে ৪টার দিকে কুয়াশার চাদরে ঢেকে যায় পুরো নৌপথ। এতে করে নৌপথের মার্কিং বাতি দৃষ্টিসীমানার বাইরে চলে যায়।
এ-সময় দুর্ঘটনা এড়াতে নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এদিকে নদী পার হতে আসা বেশকিছু যানবাহন আটকা পড়েছে ঘাট এলাকায়। ফলে, আটকে পড়া যানবাহনের যাত্রী ও সংশ্লিষ্টদের তীব্র শীতের মধ্যে চরম দুর্ভোগে পড়তে হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মো. আব্দুর রহিম জানান, ফেরির দিক নির্দেশনা বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি সার্ভিস চালু করা হবে। এ-নৌরুটে ছোট বড় মিলিয়ে ১৩টি ফেরি চলাচল করছে বলে জানান এই কর্মকর্তা।

ঘনকুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নৌযান চলাচল বন্ধ

আপডেট সময় : ১০:৪৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪