ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গৌরীপুর উপজেলা নাজিম উদ্দিন আহমেদ এমপি’র উঠান বৈঠকে নারীদের ঢল

মিজানুর রহমান মানিক-ময়মনসিংহ ব্যুরো:
  • আপডেট সময় : ০৭:০৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ ২৯৬ বার পঠিত

জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে দেশের সার্বিক উন্নয়নের বর্ণনা নারীদের সামনে তুলে ধরে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে ধারাবাহিকভাবে উঠান বৈঠক করে আসছেন টানা দু’বারের নির্বাচিত সংসদ সদস্য প্রবীণ আওয়ামী নেতা বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।

এমপির উদ্যোগে এ উঠান বৈঠক এলাকার তৃণমূলে নারীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

স্থানীয় নারীদের দলে দলে স্বতস্ফূর্ত অংশগ্রহনে প্রতিটি উঠান বৈঠক পরিণত হচ্ছে সমাবেশে। ফলে উঠানের মধ্যে সীমাবদ্ধ না থেকে এ বৈঠক গড়িয়েছে এখন মাঠে।
উঠান বৈঠকের মাধ্যমে সরকারের উন্নয়ন, অগ্রগতি, সাফল্য, অর্জন ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় পুনরায় ভোট প্রার্থনা করছেন আওয়ামী লীগের এই বর্ষীয়ান নেতা।

প্রায় ৩ মাস ধরে নিজ সংসদীয় আসনের বিভিন্ন এলাকায় উঠান বৈঠকে মিলিত হচ্ছেন তিনি। প্রতিটি উঠান বৈঠকে নারীদের পাশাপাশি যোগ দিচ্ছেন আওয়ামী লীগের নেতা-কর্মীসহ সাধারণ মানুষ। ইতিমধ্যে গৌরীপুর উপজেলার অচিন্তপুর, মাওহা, রামগোপালপুর, ডৌহাখলা, ভাংনামারী, মইলাকান্দা ও সিধলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এমপির উঠান বৈঠক সফলভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নিজ সিধলা ইউনিয়নে মনাটি উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

স্থানীয় নারীদের স্বতস্ফূর্ত উপস্থিতিতে স্কুলের এ বিশাল মাঠটি ছিল কানায় কানায় পরিপূর্ণ। এ উঠান বৈঠকে সরকারের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি তুলে ধরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় নৌকায় ভোট দিতে সকলের প্রতি আহবান জানান বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

সিধলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মাস্টারের সঞ্চালনায় এ উঠান বৈঠকে বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক রাবেয়া ইসলাম ডলি, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, আহাম্মদ হোসেন,জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তানজীর আহমেদ রাজিব, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোঃ সোহেল রানা, যুবলীগ নেতা তোফায়েল আহমেদ,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক উমর ফারুক স্বাধীন, ইমতিয়াজ সুলতান জনি, ফারুক মিয়া, স্বেচ্ছাসেবকলীগ নেতা মাহমুদুল হাসান মাসুদ, ছাত্রলীগ নেতা আল হোসাইন, তাঁতীলীগ নেতা বিপ্লব মন্ডল প্রমুখ।

বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি সাংবাদিকদের জানান- বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে উঠান বৈঠকের মধ্য দিয়ে সরকারের উন্নয়ন কর্মকান্ড তৃণমূলের মানুষের সামনে তুলে ধরছেন তিনি।

এ উঠান বৈঠক অব্যাহত থাকবে। তিনি আরও জানান- নারীদের স্বতস্ফূর্ত অংশগ্রহনের জন্য এখন আর উঠানে জায়গার সংকুলান হচ্ছে না। তাই নিরুপায় হয়ে বড় মাঠে বৈঠকে মিলিত হচ্ছেন তিনি।

গৌরীপুর উপজেলা নাজিম উদ্দিন আহমেদ এমপি’র উঠান বৈঠকে নারীদের ঢল

আপডেট সময় : ০৭:০৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩