ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোলাপের বাজারে আগুন, প্রতি পিস বিক্রি ৩০ টাকা থেকে ২শ টাকায়

রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৫১:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩ ২৬০ বার পঠিত
বসন্ত ও ভালবাসা দিবস উপলক্ষ্যে রাজবাড়ীতে চা‌হিদা বেড়েছে ফুলের। এরমধ্যে সবচেয়ে বে‌শি চা‌হিদা গোলাপ ফুলের। প্রতি‌ পিস গোলাপ বিক্রি হচ্ছে প্রকারভেদে ৩০ থেকে ২শ টাকায়।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজবাড়ী শহরের বড়পুল ও পান্নাচত্তর এলাকার ফুলের দোকান ঘুরে এমন চিত্র দেখা যায়।
এ সময় দেখাযায়, প্রতি‌টি দোকানে অন‌্যান‌্য দিনের তুলনায় কয়েক গুন বে‌শি ফুল আমদানী করেছে ব‌্যবসায়ীরা। এবং তাদের বে‌শি দামে কিনতে হয়েছে ফুল। যার কারণে খুচরা পর্যায়ে দাম বেড়েছে। দেশী গোলা‌প প্রকারভেদে ৩০ থে‌কে ১শ, এবং থাই গোলাপ প্রতি‌পিস ২শ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপা‌শি রজনীগন্ধা, জারবারা, টিউলিপ সহ অন্যান্য ফুলও বিক্রি হচ্ছে। রাজবাড়ীতে নুপুর ফুল সেন্টার, বি‌ধি ফুলঘর ও রাজবাড়ী ফুলঘরে এসব ফুল বিক্রি হচ্ছে।
      ফুলের ক্রেতা সামিয়া আফরিন বলেন, ভালবাসা দিবসে প্রিয় মানুষের জন‌্য ফুল কিনতে এসেছেন তিনি। তবে দাম অনেক বে‌শি।
      আরেক ক্রেতা শিক্ষার্থী রাশেদুল ইসলাম বলেন, বিশেষ দিনে বিশেষ মানুষকে ফুল উপহার দেবো। যার কারণে গোলাপ ফুল কি‌নতে এসেছি, তবে ফুলের দাম অনেক চড়া। আমাদের মতো শিক্ষার্থীদের জন্য ফুল কেনাটা কঠিন হয়ে পড়েছে।
      নুপুর ফুল স্টেন্টারের মা‌লিক হা‌বিবুর রহমান বলেন, বসন্ত ও ভালাবাসা দিবস উপলক্ষ্যে ভারতসহ দেশের বি‌ভিন্নস্থান থেকে প্রায় ৬ লক্ষ টাকার ফুল সংগ্রহ করেছি। ফুলের মধ্যে গোলাপ ফুল স‌বচেয়ে বে‌শি এনেছি। এবার দাম বে‌শি হলেও বেচা কেনা ভাল। তার দোকানে ৩০ টাকা থেকে ২শ টাকায় গোলাপ ফুল বিক্রি হচ্ছে। আশা করছি এবছর সব মিলিয়ে প্রায় ৮ লাখ টাকার ফুল বি‌ক্রি হবে।
      রাজবাড়ী ফুল ঘরের মা‌লিক কালাম মন্ডল বলেন, এবার তি‌নি ৫ হাজার গোলাপ সহ প্রায় দেড় লাখ টাকার ফুল আমদা‌নি করেছেন। আশা করছেনন সব ফুল বি‌ক্রি হয়ে যাবে। তার দোকানে লাল গোলাপের পাশাপা‌শি হলুদ ও সাদা গোলাপ রয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দাম থাই গোলাপ, যার প্রতি‌টির দাম ২শ টাকা।
ট্যাগস :

গোলাপের বাজারে আগুন, প্রতি পিস বিক্রি ৩০ টাকা থেকে ২শ টাকায়

আপডেট সময় : ১০:৫১:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩