ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোলাপবাগ মাঠে মহাসমাবেশ করার জন্য বিএনপিকে পরামর্শ পুলিশের

ডেক্স রিপোর্ট :
  • আপডেট সময় : ০৬:৫২:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩ ১৪১ বার পঠিত

রাজধানীর নয়াপল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি’র মহাসমাবেশ এর অনুমতি না দিয়ে সায়েদাবাদের গোলাপবাগ মাঠে মহাসমাবেশ করার জন্য বিএনপিকে পরামর্শ দিয়েছে পুলিশ।

আগামীকাল বৃহস্পতিবার (২৭জুলাই) বিএনপির মহাসমাবেশের ভেন্যু হিসেবে নয়াপল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যানের জন্য ডিএমপিতে আবেদন করা হলেও পুলিশ বিএনপির পছন্দের দুটি ভেন্যুতে অনুমতি দেয়নি।

এ বিষয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যানে সভা-সমাবেশ করার বিষয়ে উচ্চ আদালতের অবজারভেশন রয়েছে। আমরা বিএনপির প্রতিনিধি দলকে গোলাপবাগ মাঠ দেখতে বলেছি।

ডিএমপির অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার বলেন, নয়াপল্টন ও সোহরাওয়ার্দী উদ্যানের ভেন্যুগুলো পুলিশের পক্ষ থেকে যাচাই-বাছাই করে বিএনপিকে অনুমতি দেওয়া হয়নি। তাদেরকে গোলাপবাগ মাঠে মহাসমাবেশ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে মহাসমাবেশের বিষয়ে প্রতিক্রিয়া জানানোর জন্য বিকালে নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। সরকার পতনের একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানী ঢাকায় ২৭ জুলাই মহাসমাবেশ ডেকেছে বিএনপি। মহাসমাবেশকে ঘিরে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

ট্যাগস :

গোলাপবাগ মাঠে মহাসমাবেশ করার জন্য বিএনপিকে পরামর্শ পুলিশের

আপডেট সময় : ০৬:৫২:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩