ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়ালন্দ সান সাইন কলেজিয়েট স্কুল ফুটবল টুর্নামেন্টে চ‍্যাম্পিয়ন ৯ম শ্রেণি

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৪:৩১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪ ৩০২ বার পঠিত

“সুস্থ‍্য দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন” স্লোগানে- পড়া লেখার পাশাপাশি খেলাধুলাও শিক্ষার একটি অংশ। এরই ধারাবাহিকতায় গোয়ালন্দ সান সাইন কলেজিয়েট স্কুলের বার্ষিক শ্রেণিভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১১ টায় সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনলাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় ৯ম শ্রেণি ও ১০ম শ্রেণি একে অপরের মুখোমুখি হয়। নির্ধারিত সময়ের খেলায় ৯ম শ্রেণি ৩-১ গোলে ১০ম শ্রেণিকে পরাজিত করে চ‍্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চ‍্যাম্পিয়ন দলের শ্রাবণ হ‍্যাট্রিক করার গৌরব অর্জন করেন।

সান-সাইন কলেজিয়েট স্কুলের সহকারি শিক্ষক মো. জাহিদুল ইসলামের দিকনির্দেশনায় ফাইনাল খেলাটি পরিচালনা করেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর পরিচালক ও কোচ মো. আলমগীর হোসেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও ফাইনাল খেলায় এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সান-সাইন কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক নুরতাজ আলম রবিন, গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা মো. সাজ্জাদ হোসেন , সভাপতি মো. জাহিদুল ইসলাম, সহকারি শিক্ষক শংকর কুমার সাহা, মাহমুদুল হাসান, মো. রিয়াজ প্রমুখসহ বিদ‍্যালয়ের অন‍্যান‍্য শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা।

ফাইনাল খেলায় টুর্নামেন্ট সেরা, ম‍্যান অব দ‍্যা ম‍্যাচ ও সর্বোচ্চ গোলদাতা হিসাবে ৩ টি পুরস্কার পান ৯ম শ্রেণির শিক্ষার্থী শ্রাবণ, উদীয়মান ফুটবলারের পুরস্কার পান ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আশরাফুল এবং সেরা গোল রক্ষকের পুরস্কার পান ৯ম শ্রেণির শিক্ষার্থী রফিক। টুর্নামেন্টটি চলমান মাসের ২০ আগস্ট মঙ্গলবার উদ্বোধন করা হয়।

গোয়ালন্দ সান সাইন কলেজিয়েট স্কুল ফুটবল টুর্নামেন্টে চ‍্যাম্পিয়ন ৯ম শ্রেণি

আপডেট সময় : ০৪:৩১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪