ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়ালন্দ মোড় ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ‘গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব’

মো. সাজ্জাদ হোসেন -গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৮:৫৯:৪১ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩ ৪৭২ বার পঠিত

রাজবাড়ী জেলার গোয়ালন্দ মোড় ফুটবল একাডেমী কতৃক আয়োজিত ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট – ২০২৩ এর নক আউট ১ম পর্বের ৮ম খেলায় জয়লাভ করে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়েছে গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব।

রোববার (৩ ডিসেম্বর) বিকেল ৩ টায় রাজবাড়ী গোয়ালন্দ মোড় মিল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় নবগঠিত সংগঠন গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব টাইব্রেকারে ৪-২ গোলে কানাইপুর ফুটবল একাদশকে পরাজিত করে ৮ম দল হিসাবে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে সমতা থাকায় টাইব্রেকারে গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব জয়লাভ করে। খেলায় সেরা নৈপুণ্যে প্রদর্শন করে ম‍্যাচ সেরা নির্বাচিত হন গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের গোল রক্ষক সোহাগ।

এসময় গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের খেলোয়াড়দের উৎসাহ যোগাতে ও খেলায় অংশ নিতে মাঠে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ফুটবল একাডেমী’র চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, পরিচালক ও কোচ মো. আলমগীর হোসেন, সহ-সভাপতি তিতাস খান, ক্রীড়া সম্পাদক মো. জাহিদ হাসান, সহ-ক্রীড়া সম্পাদক মো. নিজাম মোল্লা, গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের সহ-সভাপতি আরিফ হোসেন নারু, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসাইন, ক্রীড়া সম্পাদক মো. রেজাউল মুন্সী, গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব দৌলতদিয়া শাখার সভাপতি মো. সুলতান ফকির, সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন, মো. নজরুল ইসলাম সদস্য মো. মুক্তার হোসেন, মো. রমজান প্রামানিক প্রমুখ।

টুর্নামেন্ট সম্পর্কে আয়োজক কমিটির সদস্য ইব্রাহিম খান উজ্জ্বল বলেন, এ টুর্নামেন্টটি ১৬ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে আমাদের প্রথম রাউন্ডের শেষ খেলা অনুষ্ঠিত হলো। কোয়ার্টার ফাইনালের ৮ দল চূড়ান্ত হয়েছে। ৪ নভেম্বর সোমবার থেকে কোয়ার্টার ফাইনালের প্রথম খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে আকর্ষণীয় পুরস্কার হিসাবে রয়েছে ফ্রিজ।

গোয়ালন্দ মোড় ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ‘গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব’

আপডেট সময় : ০৮:৫৯:৪১ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩