ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়ালন্দ আগুনে গোয়ালঘর সহ গরু দগ্ধ

সিরাজুল ইসলাম- স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৫:২৮:২৪ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩ ৩২৮ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের তমিজ উদ্দিন মৃধা পাড়া গোয়াল ঘরে আগুন লেগে ২টি গরসহ গোয়ালঘর পুড়ে গেছে।

আজ বুধবার (৩১ মে) রাত দুটোর দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের তমিজ উদ্দিন মৃধা গ্রামের আব্দুল ছাত্তার মোল্লার গোয়াল ঘরে এ ঘটনা ঘটে। এতে সর্বস্বান্ত হয়ে গেছেন হতদরিদ্র আবদুল ছাত্তার মোল্লা (৫০)।

ক্ষতিগ্রস্ত ছাত্তার মোল্লা জানান, প্রতিদিন তিনি তার গোয়াল ঘরে গরু রেখে সামনের দরজা তালা মেরে রাখেন । মঙ্গলবার সন্ধ্যায়ও তিনি গোয়াল ঘরে গরু রেখে ঘুমাতে যান কিন্তু মাঝ রাতে গরুর গোঙানির শব্দে তার ঘুম ভেঙে যায়। অবুঝ প্রাণী গরু গুলোর আর্ত চিৎকারে ঘুম থেকে উঠে দেখেন গোয়াল ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। এসময় তার চিৎকারে আশে পাশের মানুষ এগিয়ে এসে পানি ও বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।পরবর্তীতে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

গোয়ালন্দ ফায়ার স্টেশন কমন্ডার আব্দুর রহমান বলেন গতকাল রাতে দৌলতদিয়া ইউনিয়নের তমিজউদদীন মৃধা পাড়ায় আগুন লাগার সংবাদ শুনে একটা টিম নিয়ে সেখানে আগুন নিয়ন্ত্রণে আনি। এরমধ্যেই তার দুটি গরুসহ গোয়ালঘর আগুন লেগে যায় তবে আগুন লাগার কারণ হিসাবে চুলোর আগুন থেকে আগুন লাগতে পারে বলে তিনি ধারনা করা।

গোয়ালন্দ আগুনে গোয়ালঘর সহ গরু দগ্ধ

আপডেট সময় : ০৫:২৮:২৪ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩