ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়ালন্দে ৭৫ পুড়িয়া হেরোইনসহ যুবক আটক

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৪:০৩:২৮ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫ ১১৭ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে ৭৫ পুড়িয়া হেরোইনসহ মো. হায়াত কাজী (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি দৌলতদিয়া শাহাদাৎ মেম্বার পাড়ার মো. মাদার কাজীর ছেলে।

রোববার (৬ এপ্রিল)দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৫ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে এসআই মো. সেলিম মোল্যা সঙ্গীয় ফোর্স নিয়ে দৌলতদিয়ার পোড়াভিটা এলাকায় অভিযান চালান। এ সময় নিজাম মুদির দোকানের সামনে ইটের সোলিংয়ের রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় হায়াত কাজীকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৭৫ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।

আটক হায়াত কাজীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রবিবার তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি রাকিবুল ইসলাম।

গোয়ালন্দে ৭৫ পুড়িয়া হেরোইনসহ যুবক আটক

আপডেট সময় : ০৪:০৩:২৮ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫