ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

গোয়ালন্দে ৩ দলীয় ফুটবল টুর্নামেন্টের ২য় ম‍্যাচ আগামী ১৯ সেপ্টেম্বর (মঙ্গলবার)

মো: সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ :
  • আপডেট সময় : ০৭:৩৮:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ ২৫৩ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে ভাতৃত্বের বন্ধন অটুট রাখতে ও ফুটবলের সোনালী অতীতের স্মৃতি ফিরিয়ে আনতে “গোয়ালন্দ ফুটবল একাডেমী”কাপ ৩ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩”এর ২য় ম‍্যাচ আগামী ১৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য,এমাসের ৭ সেপ্টেম্বর(বৃহস্পতিবার) বিকেল ৪ টায় টুর্নামেন্টের উদ্বোধনী খেলা সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সাবেক খেলোয়াড় কল‍্যাণ সমিতির আয়োজনে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে বিকেল ৪ ঘটিকায় উজানচর সোনালী অতীত ক্লাব বনাম দৌলতদিয়া সোনালী অতীত ক্লাবের মধ‍্যকর খেলা দিয়ে টুর্নামেন্টের উদ্বোধনীর পর্দা নামে।

টুর্নামেন্টটির বাস্তবায়নে রয়েছে গোয়ালন্দ উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন’গোয়ালন্দ ফুটবল একাডেমী’।

উল্লেখ্য,টুর্নামেন্ট জুড়ে তিনটি দলে বেশির ভাগ খেলোয়াড়ের বয়স ৩০ বছরের উর্ধ্বে।এক কথায় বলা যায় টুর্নামেন্টটিতে গোয়ালন্দ উপজেলার সাবেক জনপ্রিয় সোনালী অতীতের অনেক খেলোয়াড়ের মিলনমেলা ঘটছে।

উদ্বোধনী খেলায় টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে,টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ও গোয়ালন্দ ফুটবল একাডেমীর সভাপতি গোলাম মোস্তফা সোহাগ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. মোস্তফা মুন্সী।

টুর্নামেন্টটি উদ্বোধন করেন গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি মো.নজরুল ইসলাম মন্ডল।

টুর্নামেন্ট জুড়ে মিডিয়া পার্টনার হিসাবে রয়েছেন দেশ ও জেলার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক প্রতিদিনের খবর ও রাজবাড়ী মেইল ডটকম।

টুর্নামেন্ট সম্পর্কে আয়োজক কমিটির আহবায়ক ও গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন জানান,খেলাধুলায় যুব সমাজকে মাঠমুখী করতে, উপজেলার বিভিন্ন মাঠে খেলার জাগরণ এবং সাবেক খেলোয়াড়দের একটা মিলনমেলা করতেই আমাদের এমন উদ্যোগ।এ টুর্নামেন্টের খেলায় উপজেলার সাবেক ও জনপ্রিয় অনেক ফুটবলার অংশ নিচ্ছেন।

গোয়ালন্দ ফুটবল একাডেমীর সভাপতি ও টুর্নামেন্টের সদস্য সচিব গোলাম মোস্তফা সোহাগ জানান,গোয়ালন্দ ফুটবল একাডেমী গোয়ালন্দের খেলাধুলার মান উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করছে।গোয়ালন্দের খেলোয়াড়দের মাঠমুখী করতে এবং গোয়ালন্দের সোনালী অতীতের জনপ্রিয় খেলোয়াড়দের একত্রিত করতেই এমন আয়োজন। টুর্নামেন্টের উদ্বোধনী খেলা গত ৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সরকারি কামরুল ইসলাম কলেজ মাঠে জমকালো আয়োজনের মধ‍্য দিয়ে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ২য় ম‍্যাচ আগামী ১৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) উজানচর সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউট মাঠে গোয়ালন্দ পৌর সোনালী অতীত ক্লাব বিকেল ৪ টায় দৌলতদিয়া সোনালী অতীত ক্লাবের মুখোমুখি এবং ৩য় ম‍্যাচ আগামী ২৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দৌলতদিয়া হেলিপোর্ট মাঠে উজানচর সোনালী অতীত ক্লাব বিকেল ৪ টায় গোয়ালন্দ পৌরসভা সোনালী অতীত ক্লাবের মুখোমুখি হবে।

গোয়ালন্দে ৩ দলীয় ফুটবল টুর্নামেন্টের ২য় ম‍্যাচ আগামী ১৯ সেপ্টেম্বর (মঙ্গলবার)

আপডেট সময় : ০৭:৩৮:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩