ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

গোয়ালন্দে ২৮৫ বোতল ফেনসিডিলসহ গাড়ি জব্দ

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৮:৩০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩ ২৪০ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশ দৌলতদিয়া বাস টার্মিনাল এলাকায় মহাসড়কে অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার হতে ২৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ফেনসিডিলসহ গাড়িটিকে জব্দ করা হয়েছে।

থানা পুলিশ জানায়, গত সোমবার (১০ এপ্রিল) দিনগত রাতে এসআই এ এস এম ঈসা খানের নেতৃত্বে থানা পুলিশের একটি দল ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার বাংলাদেশ হ্যাচারীজের সামনে চেক পোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি করতে থাকেন।
রাত পৌনে ১২ টার দিকে গোয়ালন্দ মোড়ের দিক থেকে আসা ঢাকা মেট্রো চ- ১১-৫০০৬ নম্বরের একটি নোহা গাড়িকে সিগনাল দিলে চালক না থামিয়ে দ্রুত দৌলতদিয়া বাস টার্মিনাল সংলগ্ন আব্বাস সরদারের চায়ের দোকানের পূর্ব পাশে গিয়ে থামে। সেখানে গাড়িটি রেখে চালক সহ ৪/৫ জন পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে রাত ১২ টার দিকে গাড়িটি জব্দ করে তল্লাশি চালায়। এ সময় গাড়িটির ভিতর হতে ২৮৫ বোতল মাদক ফেনসিডিলসহ আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র উদ্ধার করে।

উদ্ধার হওয়া ফেনসিডিলের প্রতি বোতলের মূল্য অনুমান ২ হাজার টাকা হিসেবে ৫ লক্ষ ৭০ হাজার টাকা।

এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, এ ঘটনায় মঙ্গলবার (১১ এপ্রিল) অজ্ঞাতনামা চালক ও মাদক ব্যবসায়ের সাথে জড়িত অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে গোয়ালন্দঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

গোয়ালন্দে ২৮৫ বোতল ফেনসিডিলসহ গাড়ি জব্দ

আপডেট সময় : ০৮:৩০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩