ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়ালন্দে স্কুল পড়ুয়া কিশোরীদের মধ্যে বিনামুল্যে এইচপিভি টিকা প্রদান

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৪:৫৩:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩ ১৯৪ বার পঠিত

“এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক‍্যান্সার রুখে দিন” প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় জরায়ুমুখ ক‍্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা প্রদান করা হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) দুপুর ১ টায় দৌলতদিয়া চাঁদখান পাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে এইচপিভি টিকা প্রদান করা হয়।

উল্লেখ্য, গোয়ালন্দ উপজেলায় গত রোববার (১৫ অক্টোবর) গোয়ালন্দ উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সের আয়োজনে গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি উচ্চ বালিকা বিদ‍্যালয়ে এ টিকা কার্যক্রমের উদ্বোধন করেন রাজবাড়ীর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদ‍স‍্য সালমা চৌধুরী রুমা। ঐদিন উপজেলা স্বাস্থ‍্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারসিম তারান্নুম হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইকবাল হাসান প্রমুখ।

জরায়ু ক‍্যান্সার প্রতিরোধে স্কুল পর্যায়ে টিকা কার্যক্রম সফল করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে দৌলতদিয়া চাঁদখান পাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের ১০ থেকে ১৪ বছর বয়সী ৩০ জন কিশোরীদের বিনামূল্যে এইচপিভি টিকা প্রদান করা হয়। এসময় টিকা কার্যক্রম পরিদর্শনে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা স্বাস্থ‍্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারসিম তারান্নুম হক, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো. শরিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. রফিকুল ইসলাম, চাঁদখান পাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. শামীম শেখ প্রমুখ।

জরায়ুমুখ ক‍্যান্সার প্রতিরোধ টিকা কার্যক্রম পরিচালনা করেন উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সের স্বাস্থ‍্য সহকারি মো. মোশারফ হোসেন, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের প‍্যারামেডিক হারুন অর রশীদ, দৌলতদিয়া চরকর্ণেশন কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মনোয়ারা বেগম।

টিকা প্রদান কার্যক্রম সম্পর্কে উপজেলা স্বাস্থ‍্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারসিম তারান্নুম হক বলেন, জরায়ুমুখ ক‍্যান্সার প্রতিরোধে বাংলাদেশ সরকারের টিকা দান কার্যক্রম অত্যন্ত প্রশংসার দাবিদার। জরায়ুমুখ ক‍্যান্সার প্রতিরোধে এইচপিভ টিকা কার্যক্রমে গোয়ালন্দ উপজেলায় ১০-১৪ বছর বয়সী ৬ হাজার ৭৭৩ জন কিশোরীকে এ ভ‍্যাকসিনের আওতায় আনা হবে। আজ চাঁদখান পাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে ৩০ জন কিশোরীকে জরায়ুমুখ ক‍্যান্সার প্রতিরোধে টিকা প্রদান করা হয়েছে।

গোয়ালন্দে স্কুল পড়ুয়া কিশোরীদের মধ্যে বিনামুল্যে এইচপিভি টিকা প্রদান

আপডেট সময় : ০৪:৫৩:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩