ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়ালন্দে সিক্স-এ সাইড ক্রিকেট টুর্নামেন্টে “মাইনদ্দিন মন্ডল স্মৃতি সংসদ” চ‍্যাম্পিয়ন

মো. সাজ্জাদ হোসেন -গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৫:৪০:৩৭ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪ ৩৭৪ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে সিক্স-এ সাইড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ জানুয়ারি) কলেজ পাড়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে সকাল ১১ টায় সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

ফাইনালে গোয়ালন্দ ইয়াং টাইগার্সকে পরাজিত করে চ‍্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মাইনদ্দিন মন্ডল স্মৃতি সংসদ। টুর্নামেন্ট জুড়ে ও ফাইনাল খেলায় ভালো খেলা প্রদর্শন করে ম‍্যান অব দ‍্যা সিরিজ ও ফাইনালে ম‍্যাচ সেরা নির্বাচিত হন চ‍্যাম্পিয়ন দলের অলরাউন্ডার মো. সাব্বির।

ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেডের পরিচালক মো. সেলিম মুন্সী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার প‍্যানেল মেয়র মো. ফজলুল হক।

গোয়ালন্দ প্রপার হাই স্কুলের সহকারী শিক্ষক মো. শফিক মন্ডলের সঞ্চালনায় গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহম্মেদ’র সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক ও স্কুল শিক্ষক মো. মাহফুজুর রহমান মিলন, গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, আয়োজক কমিটির আহবায়ক ও গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের সদস্য মো. সাইদ মোল্লা, গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক মো. ফারুক মোল্লা প্রমুখ।

ফাইনাল খেলাটি উদ্বোধন করেন সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ‍্যক্ষ প্রফেসর মো. আইয়ুব আলী সরদার।

ফাইনাল খেলার প্রধান অতিথি মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেডের পরিচালক মো. সেলিম মুন্সী বলেন, গোয়ালন্দে এরকম চমৎকার চমৎকার আয়োজন বেশি বেশি হওয়া উচিৎ। খেলোয়াড়দের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করা অতীব জরুরী। মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেড সবসময়ই খেলাধুলার পাশে ও খেলোয়াড়দের সাথে থাকবে। কলেজ পাড়া স্পোর্টিং ক্লাবকে এমন আয়োজনের জন‍্য সাধুবাদ জানাই।

টুর্নামেন্টের আহবায়ক মো. সাইদ মোল্লা বলেন, এমন একটি টুর্নামেন্ট সফলভাবে শেষ করতে সার্বিকভাবে সহযোগিতা করায় মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেডের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করছি।

গোয়ালন্দে সিক্স-এ সাইড ক্রিকেট টুর্নামেন্টে “মাইনদ্দিন মন্ডল স্মৃতি সংসদ” চ‍্যাম্পিয়ন

আপডেট সময় : ০৫:৪০:৩৭ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪