ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়ালন্দে সাংবাদিকদের সাথে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ :
  • আপডেট সময় : ১০:২১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩ ১২৩ বার পঠিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. খন্দকার হাবিবুর রহমান বাচ্চু বুধবার দুপুরে গোয়ালন্দ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।

মতবিনিময় সভা সঞ্চালনা করেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও যুগান্তরের রাজবাড়ী জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ।

সভায় উপস্হিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান মমিন, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম মন্টু, সাংগঠনিক সম্পাদক আক্কাস আলী বাবু, গোয়ালন্দ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি মুহাম্মাদ আবুল হোসেন, সাধারন সম্পাদক শামীম শেখসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

মত বিনিময়কালে জাতীয় পার্টির প্রার্থী এ্যাডঃ খন্দকার হাবিবুর রহমান বাচ্চু বলেন, জোট-মহাজোটের কারণে বিগত কয়েকটি জাতীয় নির্বাচনে লাঙ্গল প্রতীক ছিল না। এবারের নির্বাচনে লাঙ্গল প্রতীক ফিরে জনগণ খুবই আনন্দিত। লাঙ্গলে ভোট দিতে জনগণ মুখিয়ে আছে। যেখানেই যাচ্ছি, ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি। নির্বাচনে যদি কোনো অনিয়ম-দূর্নীতি না হয়, জনগণ যদি কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তাহলে লাঙ্গল প্রতীকে আমি বিপুল ভোটে বিজয়ী হব ইনশাআল্লাহ্।

জনগণ একই মুখ, একই প্রতীককে আর চাচ্ছে না। তারা এবার পরিবর্তন চাচ্ছে। সারাদেশে এই পরিবর্তন এবার জাতীয় পার্টির মাধ্যমে রচিত হবে।

এ সময় তিনি জাতীয় পার্টির শাষণামল ও দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসাইন মুহম্মদ এরশাদের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের চিত্র তুলেন ধরেন। সেইসাথে বর্তমানে দলে কোনো বিভেদ নেই দাবি করে তিনি বলেন, বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ ও অনেক বেশি শক্তিশালী অবস্হায় রয়েছে।
এ সময় তিনি সাংবাদিকের কাছে নিরপেক্ষ সংবাদ প্রচারের অনুরোধ জানিয়ে সহযোগিতা কামনা করেন এবং ভোটারদের উদ্দেশ্যে লাঙ্গল প্রতীকে ভোট কামনা করেন।

গোয়ালন্দে সাংবাদিকদের সাথে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:২১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩