ঢাকা ০২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সিরাজুল ইসলাম- গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৩:৪১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪ ১০৬ বার পঠিত

দৌলতদিয়া-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বাংলাদেশ হ্যাচারীর সামনে বাসের ধাক্কায় সিজান শেখ (১৬) নামের এক মাহেন্দ্র যাত্রী মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার পুলিশ সাব ইন্সপেক্টর মোঃ আব্বাস।

আজ বৃহস্পতিবার (২৯ আগষ্ট) দুপুর বারোটায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মিজান শেখ (১৬) উপজেলার উজানচর ইউনিয়নের জানুকি রায়ের পাড়া। সে সৌদি প্রবাসী মফিজ শেখ এর ছেলে। চার পাচ মাস পূর্বে তার মা মারা,যাওয়ায় তার দাদির কাছে সে থাকে।

তার সাথে থাকা দাদি হাফসা খাতুন বলেন, সকালে তার পেট ব্যাথা থাকায় তাকে নিয়ে তিনি দৌলতদিয়া ঘাটে আসেন তার দাদাকে খাবার দিতে এবং ঔষধ নিতে। ফেরার পথে দুপুর বারোটায় তারা ঘাট থেকে থ্রি -হুইলার (মাহিন্দ্র) করে উপজেলার উজানচর জানকী রায়ের পাড়ার দিকে আসছিল। এসময় ঢাকা খুলনা মহাসড়কের দৌলতদিয়া এলাকায় বাংলাদেশ হ্যাচারীর সামনে আসলে কুষ্টিয়া মেহেরপুর থেকে ছেড়ে আসা জেআর পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে সে মাহিন্দ্র থেকে পরে যায় পরে ফায়ার সার্ভিসের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত মেডিক্যাল অফিসার ডাঃ একেএম ওয়াহিদুল মুক্তাদির বলেন, তাকে যখন হাসপাতালে নিয়ে আসা হয় আমরা তাকে মৃত দেখতে পাই। মাথায় প্রচন্ড আঘাতে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

বাসের আরিফ নামে এক যাত্রী বলেন প্রচন্ড জোরে বাসের পিছনের দুটি চাকা বাস্ট হয়ে যায় এসময় চালক অনেক কষ্টে নিয়ন্ত্রণ করেন। বাসের নিয়ন্ত্রণ করতে গিয়ে মাহিন্দ্র কে ধাক্কা দিলে ঐ যাত্রী মাহিন্দ্র থেকে পরে যায়।

আহলাদি পুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান , বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছেন। লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট সময় : ০৩:৪১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪