ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়ালন্দে শিশু অধিকার সপ্তাহ উদযাপন

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৮:০৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩ ৭০৬ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় বিভিন্ন কর্মসূচির মধ‍্য দিয়ে শিশু অধিকার সপ্তাহ পালন করা হয়েছে।

রোববার (৮ অক্টোবর) বিকেলে দৌলতদিয়া কর্মজীবী কল‍্যাণ সংস্থা কেকেএস ও সেভ দ‍্য চিলড্রেনের সহযোগিতায় কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে শিশু অধিকার সপ্তাহ পালন করা হয়।

‘শিশুর জন‍্য বিনিয়োগ করি, ভবিষ্যতের বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে কেকেএ পিভিসিইপি প্রকল্পের উদ্যোগে এক বর্ণাঢ‍্য শোভাযাত্রা বের করা হয়। এসময় শোভাযাত্রা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কেকেএস নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার।

এসময় আরও উপস্থিত ছিলেন সেভ দ‍্য চিলড্রেন ম‍্যানেজার সাইফুল ইসলাম খান সেলিম, কেকেএস প্রকল্প সমন্বয়ক রুমা খাতুন, কেকেএস কর্মকর্তা অনিন্দ কুন্ডু লিটন প্রমুখসহ শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।

দিবস পালন উপলক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার শিশুদের উদ্দেশ্যে বলেন, আগামী পৃথিবী পরিচালনা করবে তোমরা। তোমরাই আগামীর ভবিষ্যৎ। তোমরা নিয়মিত পড়ালেখা করে দেশের কল‍্যাণে কাজ করবে।

সেভ দ‍্য চিলড্রেন ম‍্যানেজার সাইফুল ইসলাম খান সেলিম বলেন, পড়ালেখার বিকল্প নাই। তোমাদের অধিকার সম্পর্কে সব সময় সচেতন থাকবে। তোমাদের প্রত‍্যেকটা অধিকার তোমরা আদায় করে নিবে আর এর জন‍্য দরকার দৃঢ় মনোবল। সেভ দ‍্য চিলড্রেন ও কেকেএস সবসময় পাশে আছে ও থাকবে।

দিবস পালনের কর্মসূচির র‍্যালী শেষে শিশুদের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন।

গোয়ালন্দে শিশু অধিকার সপ্তাহ উদযাপন

আপডেট সময় : ০৮:০৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩