ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়ালন্দে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সিরাজুল ইসলাম,গোয়ালন্দ (রাজবাড়ী) :
  • আপডেট সময় : ০৪:৩৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫ ১২০ বার পঠিত

Oplus_0

রাজবাড়ীর গোয়ালন্দ প্রপার হাইস্কুলে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন ও পাঠের অগ্রগতিতে অভিভাবকদের ভূমিকা জোরদারের লক্ষ্যে ‘অভিভাবক সমাবেশ-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে বিদ্যালয় অডিটরিয়ামে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান।

Oplus_0

বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন শিক্ষক লুৎফর রহমান,আব্দুস সালাম ও ইমাদ উদ্দিন টফি। এসময় অভিভাবক ও শিক্ষার্থীরা নিজেদের মতামত তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান বলেন,শিক্ষার্থীদের ফলাফল উন্নয়নে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। মায়েরা যদি সন্তানের পড়ালেখায় নিবিড় নজর রাখেন, তবে ফলাফল অবশ্যই ভালো হবে। পাশাপাশি নিয়মিত বিদ্যালয়ে এসে খোঁজখবর নিলে শিক্ষার্থীরা পড়ালেখায় ফাঁকি দিতে পারবে না। তিনি বলেন, দুর্বল বিষয়ের ক্ষেত্রে অতিরিক্ত পাঠদানের ব্যবস্থা এবং নিয়মিত অভিভাবক সমাবেশের মাধ্যমে শিক্ষার মান ও বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করা সম্ভব।

গোয়ালন্দে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৩৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫