ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়ালন্দে যৌনকর্মীদের দোড়গোড়ায় গিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৭:১৮:২৭ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩ ৩৩৮ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে আগষ্টের শোকের মাস উপলক্ষে রবিবার দিনব্যাপী দৌলতদিয়া যৌনপল্লীর নারী ও শিশুদের বিনামূল্যে বিশেষ চিকিৎসা সেবা প্রদান করা হয়।

স্হানীয় মুক্তি মহিলা সমিতির (এমএমএস) সভা কক্ষে এ সেবার আয়োজন করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য বিভাগ।

দুপুরে ক্যাম্প পরিদর্শন করেন রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন।

তিনি এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, আমরা কোন মানুষকে আলাদা করে বিবেচনা করি না। সবার স্বাস্থ্য সেবা নিশ্চিত করাই আমাদের দায়িত্ত্ব। পল্লীর নারী ও শিশুদের নানা ধরনের সীমাবদ্ধতা রয়েছে বলে আমাদের টিম এখানে এসে তাদের সেবা দিচ্ছে। এতে চিকিৎসকদের সাথে তাদের একটা সম্পর্ক গড়ে উঠবে। এর সূত্র ধরে তারা পরবর্তীতে হাসপাতালে গিয়ে সেবা গ্রহণ করবেন বলে আমি আশা করি।

এ সময় উপস্হিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারসিম তারান্নুম হক, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শরিফুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ মো. রুহুল আমিন, নার্সিং সুপার ভাইজার মৃদুলা রানী বিশ্বাস, মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মঞ্জু প্রমূখ।

ক্যাম্পে ৬৫ জন শিশুর স্বাস্হ্য সেবা, ৫০ জন নারীর জরায়ু মুখের ক্যান্সার পরিক্ষা ও ১০ জন গর্ভবতী মা’কে চিকিৎসা ও কাউন্সিলিং সেবা দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারসিম তারান্নুম হক বলেন, যৌনপল্লীর নারী ও শিশুরা সাধারনত স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা সেবা নেয় না। যাওয়ার সুযোগও কম। তাই শোকের মাস উপলক্ষে আমরা নিজেরাই ওদের কাছে এসে বিশেষ এ সেবা প্রদান শুরু করেছি। এখন থেকে প্রতি দুইমাসে অন্তত একদিন করে এ ধরনের ক্যাম্প পরিচালনার চেষ্টা করব আমরা।

গোয়ালন্দে যৌনকর্মীদের দোড়গোড়ায় গিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আপডেট সময় : ০৭:১৮:২৭ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩