ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

গোয়ালন্দে যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি, পরিবেশ রক্ষায় জনসম্পৃক্ততার আহ্বান

সিরাজুল ইসলাম, গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৫:২৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ৯০ বার পঠিত

Oplus_131072

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলা যুবদলের সভাপতি মো. ফারুক দেওয়ান।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক মো. খাইরুল আনাম বকুল। এছাড়া উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মুরাদ আল রেজা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মনোয়ার হোসেন মিন্টু, পৌর যুবদলের আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন মণ্ডল, যুবদল নেতা শামীম মোল্লা, দৌলতদিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. মাইনউদ্দিন সরদার, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মুন্নু মুন্সী, যুগ্ম আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম, ওয়ার্ড যুবদলের সভাপতি মো. চান মিয়াসহ স্থানীয় নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে মো. খাইরুল আনাম বকুল বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান বাস্তবায়নে যুবদলের নেতাকর্মীরা পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ধারাবাহিকভাবে অংশ নিচ্ছেন। বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ, সুস্থ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার একটি সামাজিক অঙ্গীকার।”
তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ এবং সেগুলোর যথাযথ পরিচর্যার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা গোয়ালন্দ বাজার এলাকার বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন এবং পরিবেশ রক্ষায় সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।

গোয়ালন্দে যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি, পরিবেশ রক্ষায় জনসম্পৃক্ততার আহ্বান

আপডেট সময় : ০৫:২৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬